Agamir Somoy E-Paper
শুক্রবার, ৫ জুন, ২০২৬
আগামীর সময়
জামালের ‘সেলুন লাইব্রেরি’
শুক্রবার, ৫ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নীল-সাদা রঙে রাঙল টেকনাফ

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১৯:২৫
নীল-সাদা রঙে রাঙল টেকনাফ

ছবি: আগামীর সময়

কক্সবাজারের টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বাইক শোডাউন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ শুক্রবার বিকাল জুড়ে ফুটবলপ্রেমীদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশে শত শত সমর্থক প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। ফুটবলকে কেন্দ্র করে এই ব্যতিক্রমী আয়োজন টেকনাফের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেন স্থানীয়রা।

শুক্রবার দুপুর ২টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। আর্জেন্টিনার পতাকা, জার্সি ও নানা রঙের ব্যানারে সজ্জিত মোটরসাইকেল নিয়ে সমর্থকরা এই ব্যতিক্রমী আয়োজনে অংশ নেন। শোভাযাত্রাটি টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে শুরু হয়ে মনোরম মেরিন ড্রাইভ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পুরো পথ জুড়ে সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান ও আনন্দঘন উপস্থিতিতে টেকনাফ জুড়ে এক উৎসবের আবহ সৃষ্টি হয়।

আগামীর সময়বাইক শোডাউন শেষে অনুষ্ঠিত হয় এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। এতে কক্সবাজারের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইফতি ও সংগতি সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। তাদের প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত ফুটবলপ্রেমী ও দর্শনার্থীরা একটি আনন্দঘন বিকাল উপভোগ করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

আয়োজকদের পক্ষ থেকে হেলাল উদ্দিন জানালেন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক বিনোদনের পরিবেশ গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। এমন আয়োজন তরুণদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টেকনাফআর্জেন্টিনা
    শেয়ার করুন:
    Advertisement
    দূষণের শুরু আমাদের ঘর থেকেই

    দূষণের শুরু আমাদের ঘর থেকেই

    ০৫ জুন ২০২৬, ০১:১৭

    ঢাকায় হাকান ফিদান, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    ঢাকায় হাকান ফিদান, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    ০৫ জুন ২০২৬, ০০:১৮

    সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়

    সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়

    ০৫ জুন ২০২৬, ০০:২০

    জলবায়ু মোকাবিলায় অগ্রাধিকার পাবে গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ

    জলবায়ু মোকাবিলায় অগ্রাধিকার পাবে গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ

    ০৫ জুন ২০২৬, ০১:১৬

    অর্থ উঠানোর পর ব্যবসায় ধস

    অর্থ উঠানোর পর ব্যবসায় ধস

    ০৫ জুন ২০২৬, ০০:৩৯

    জামালের ‘সেলুন লাইব্রেরি’

    জামালের ‘সেলুন লাইব্রেরি’

    ০৫ জুন ২০২৬, ০৩:৪৩

    বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

    বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

    ০৫ জুন ২০২৬, ০০:৩৮

    ইউট্যাব থেকে পদত্যাগ করেছেন ঢাবি ভিসি, নেপথ্যে কী

    ইউট্যাব থেকে পদত্যাগ করেছেন ঢাবি ভিসি, নেপথ্যে কী

    ০৫ জুন ২০২৬, ১১:০৭

    ফিরছে জীববৈচিত্র্য, দ্বীপবাসী জীবিকার সংকটে

    ফিরছে জীববৈচিত্র্য, দ্বীপবাসী জীবিকার সংকটে

    ০৫ জুন ২০২৬, ০০:৫৯

    যাত্রীরা আগে নেমে যাওয়ায় এড়ানো গেছে প্রাণহানি

    যাত্রীরা আগে নেমে যাওয়ায় এড়ানো গেছে প্রাণহানি

    ০৫ জুন ২০২৬, ১২:১৬

    বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

    বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

    ০৫ জুন ২০২৬, ০১:০৬

    কৃষকের হাটে কৃষক নেই

    কৃষকের হাটে কৃষক নেই

    ০৫ জুন ২০২৬, ০০:৩৩

    সাগরের শহরে নেই সুপেয় পানি

    সাগরের শহরে নেই সুপেয় পানি

    ০৫ জুন ২০২৬, ০৬:০৭

    দূষণের দেশে ২২৮ পরিবেশ মামলা

    দূষণের দেশে ২২৮ পরিবেশ মামলা

    ০৫ জুন ২০২৬, ০০:৫৫

    বন্ধ কারখানা চালুর বহুমুখী উদ্যোগ

    বন্ধ কারখানা চালুর বহুমুখী উদ্যোগ

    ০৫ জুন ২০২৬, ০০:১৫

    advertiseadvertise