Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠে ‘নিষেধাজ্ঞা’ জামায়াত এমপির

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ২০:৫১
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠে ‘নিষেধাজ্ঞা’ জামায়াত এমপির

ছবিঃ আগামীর সময়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ না করার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমানের বিরুদ্ধে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান জানালেন, কয়েকদিন আগে এমপি তাকে মোবাইল ফোনে কল দিয়ে ২৬ মার্চের রাষ্ট্রীয় অনুষ্ঠানে শুধু কোরআন তিলাওয়াত করার নির্দেশ দেন ও গীতা পাঠ না করার কথা বলেন।

তবে ওই নির্দেশনা অনুসরণ না করে রাষ্ট্রীয় বিধি অনুযায়ী অনুষ্ঠান আয়োজন করা হয়। ফলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচিতে কোরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা পাঠও করা হয়।

এর আগে, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিষয়টি সামনে আসে। সেখানে উপস্থিত উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেনকে উদ্দেশ করে ইউএনও প্রশ্ন করেন, ‘এমপি স্যার তো গীতা পাঠ করতে নিষেধ করেছেন, তাহলে আমরা কী করব?’ জবাবে তিনি বলছিলেন, ‘রাষ্ট্রীয় নিয়মে যা আছে, সেটিই করবেন।’

পরে বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে সরকারি নির্দেশনা মেনে উভয় ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেনের দাবি, ‘এমপি সাহেব ইউএনওকে এভাবে বলেননি। ধর্মীয় অনুষ্ঠান নিয়ে মন্তব্য করা হলেও জাতীয় দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ নিষিদ্ধ করার কথা তিনি বলেননি।’

অন্যদিকে ইউএনও নাঈমা খান তার বক্তব্যে দাবি করলেন, ‘এমপি স্যার কয়েকদিন আগে ফোন করে মহান স্বাধীনতা দিবসে গীতা পাঠ না করার নির্দেশ দেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান রাষ্ট্রীয় নিয়মেই পালন করতে হয়। সে অনুযায়ী কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।’

এ বিষয়ে অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা যায়নি।

জামায়াত নেতানিষেধাজ্ঞাগীতা পাঠ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা