Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে হামলা, আহত ৮

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১৬:০৯
ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে হামলা, আহত ৮

ভাঙ্গায় দুর্গাপ্রতিমা বিসর্জন নিয়ে দুই পূজামণ্ডপের পক্ষের লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে হামলার ঘটনা ঘটেছে। ছবি: আগামীর সময়

ফরিদপুরের ভাঙ্গায় দুর্গাপ্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই পূজামণ্ডপের পক্ষের লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে ভাঙ্গা দুধবাজার নদীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নারী-পুরুষসহ হরিমন্দির যুব সংঘের ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, ভাঙ্গা বাজারের চালপট্টি হরিমন্দির যুব সংঘ ও কুমারপট্টি তরুণ সংঘের উদ্যোগে প্রায় ১০০ ফুট দূরত্বে দুটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। বুধবার মধ্যরাতে হরিমন্দির যুব সংঘের সদস্যরা প্রথমে প্রতিমা বিসর্জন দিতে নদীর ঘাটে যান। কিছুক্ষণ পর কুমারপট্টি তরুণ সংঘের সদস্যরাও প্রতিমা নিয়ে ঘাটের উদ্দেশে রওয়ানা হন।

আরও পড়ুন

পর্যটকদের গাড়িতে গুলি করে ইউপিডিএফ, তাতেই সংঘাত : রাঙামাটির এসপি

২২ অক্টোবর ২০২৬

এ সময় পথে তরুণ সংঘের একটি প্রতিমা রাস্তার ওপর রাখা হলে সেটি সরিয়ে নিতে বলেন হরিমন্দির যুব সংঘের সভাপতি স্বপন দাস। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কুমারপট্টি তরুণ সংঘের ১৫ থেকে ২০ জন সদস্য লাঠিসোঁটা নিয়ে হামলা চালান বলে অভিযোগ করেন হরিমন্দির যুব সংঘের সদস্যরা।

হরিমন্দির যুব সংঘের সভাপতি স্বপন অভিযোগ করে বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে কুমারপট্টি তরুণ সংঘের সভাপতি সুব্রত রায়ের নির্দেশে তাদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তার পরিবারের সদস্যসহ ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে কুমারপট্টি তরুণ সংঘের সভাপতি সুব্রত রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, ‘সংঘর্ষের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হামলাআহতফরিদপুরভাঙ্গা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের