কাল থেকে খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র
বান্দরবান প্রতিনিধি

ছবি: আগামীর সময়
বৈরী আবহাওয়ার ঝুঁকি এড়াতে বান্দরবানে পর্যটক ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আর বাড়ানো হয়নি। ফলে আগামীকাল থেকেই খুলে যাচ্ছে জেলার সব পর্যটনকেন্দ্র।
বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাসান জানান, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ১৬ জুলাই থেকে বান্দরবানের সব কয়টি পর্যটনকেন্দ্র ও স্পট ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের পর্যটন শাখা জানায়, আগাম বন্যা ও পাহাড়ি ঢলের কারণে সড়ক ও নদীপথে চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় বিভিন্ন প্রাকৃতিক ঝরনা ও দর্শনীয় স্থানে যাতায়াত কঠিন হয়ে পড়ে। এ সময় বিভিন্ন পর্যটন স্পটে আটকে পড়েন ২০৮ জন পর্যটক। এ অবস্থায় ৬ জুলাই থেকে ৩ দফা সময় বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানে পর্যটক ভ্রমণ বন্ধ রাখা হয়।



