Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বর্ষায় বৈঠায় ঘুরে সংসারের চাকা

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৬:০০
বর্ষায় বৈঠায় ঘুরে সংসারের চাকা

ছবি: আগামীর সময়

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সৌলরী গ্রামে বর্ষা এলেই ব্যস্ততা বেড়ে যায় বৈঠা তৈরির কারিগরদের। কালনী নদীঘেঁষা এ গ্রামের অন্তত ২০টি পরিবার এখনও কাঠের বৈঠা তৈরি এবং বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। তবে সময়ের পরিবর্তনে একসময়ের সমৃদ্ধ এ পেশা এখন টিকে আছে সীমিত পরিসরে।

গ্রামের প্রবীণ কারিগর সিরাজ মিয়া (৬৫) কৈশোরে বাবার কাছ থেকে বৈঠা তৈরির কাজ শিখেছিলেন। প্রায় পাঁচ দশক ধরে তিনি এ পেশার সঙ্গে যুক্ত। কৃষিকাজ শেষ হয়ে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই তিনি বৈঠা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন।

সিরাজ মিয়ার ভাষ্য, ‘বাবার কাছ থেকে শিখেছিলাম এই কাজ। প্রায় ৪০ বছর ধরে করছি। আগে কম দামে কাঠ কিনতাম, কম দামে বিক্রিও করতাম। তখন মোটামুটি লাভ হতো। এখন বেশি দামে কাঠ কিনে এনে প্রক্রিয়াজাত করতে অনেক খরচ হয়। বেশি দামে বিক্রি করলেও লাভের পরিমাণ খুবই কম।’

সৌলরী গ্রামের তৈরি বিভিন্ন ধরনের কাঠের বৈঠা সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলাসহ দেশের নানা অঞ্চলে বিক্রি হয়। একসময় গ্রামের প্রায় ৮০টি পরিবারের প্রধান মৌসুমি জীবিকা ছিল এ পেশা। বর্তমানে অনেকে পেশা পরিবর্তন করে প্রবাসে গেছেন বা শহরে বসতি গড়েছেন।

কারিগর মিলন মিয়া জানান, কৃষিকাজ শেষ হওয়ার পরই তারা বৈঠা তৈরি শুরু করেন। বিশেষ করে জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে বৈঠার চাহিদা সবচেয়ে বেশি থাকে।

আরেক কারিগর আব্দুল হেকিম বলছিলেন, প্রতি ২০টি কাঠের ফালি কিনতে দেড় হাজার থেকে দুই হাজার টাকা খরচ হয়। পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও তৈরিসহ মোট ব্যয় দাঁড়ায় প্রায় তিন হাজার টাকা। পরে সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করা হয়। তার মন্তব্য, ‘আগের মতো লাভ এখন আর নেই। তবে বর্ষায় বসে থাকার চেয়ে এই কাজ করেই কিছু আয় হয়।’

স্থানীয় প্রবীণ বাসিন্দা শেখ মুহিত মিয়া উল্লেখ করেন, আগে গ্রামের প্রায় প্রতিটি ঘরেই বৈঠা তৈরি হতো। এখন পেশাটি ছেড়ে দিয়েছেন অনেকেই। বর্তমানে মাত্র ১৫ থেকে ২০টি পরিবার এ কাজে যুক্ত রয়েছে।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম বলেন, ‘হাওড়বেষ্টিত এ অঞ্চলে বর্ষাকালে নৌকার ব্যবহার বেশি হওয়ায় বৈঠা তৈরির পেশাটি গুরুত্বপূর্ণ। কাঠের বৈঠা হাওড় অঞ্চলের ঐতিহ্যেরও অংশ। কালের বিবর্তনে পেশাটি বিলুপ্তির পথে চলে গেলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতা দেওয়া হবে।’

আজমিরীগঞ্জবৈঠাবিলুপ্ত পেশা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি