Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

১২ মামলার আসামি ‘ভাগ্নে ইমন’ কারাগারে

যশোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ২০:৫০
১২ মামলার আসামি ‘ভাগ্নে ইমন’ কারাগারে

ইমন কাজী ওরফে ভাগ্নে ইমন, ছবি: আগামীর সময়

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ইমন কাজী ওরফে ভাগ্নে ইমনকে সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার দুপুরে তাকে যশোর আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার রাতে শহরের চাঁচড়া রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। ইমন যশোর শহরের রায়পাড়া এলাকার খালিদ কাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল সন্ধ্যায় শহরের পুরাতন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোমবাতি ও হ্যারিকেন নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী ও বিতর্কিত বিভিন্ন স্লোগান দিলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক জানিয়েছেন, মামলার তদন্তে মিছিলে ইমন কাজীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ভাগ্নে ইমনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা বিচারাধীন রয়েছে।

ভাগ্নে ইমনকারাগারেযশোর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise