Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জমিয়তের প্রার্থী মুফতি কাসেমীর নামে মানহানির মামলা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫
শেয়ার করুন:
জমিয়তের প্রার্থী মুফতি কাসেমীর নামে মানহানির মামলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন স্থানীয় সংবাদমাধ্যমের এক কর্মকর্তা। বাদীর অভিযোগ আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক।


মুফতি কাসেমী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি। বিএনপি নেতৃত্বাধীন জোটের হয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে তিনি লড়ছেন খেজুরগাছ প্রতীকে। বিতর্কিত বক্তব্য দেয়ায় গত ডিসেম্বরে তাকে শোকজ করে জমিয়ত। 


ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কামাল উদ্দিনের আদালতে রোববার দুপুরে তার বিরুদ্ধে মানহানীর মামলার আবেদন করেন 'নিউজ নারায়ণগঞ্জ টোয়েন্টিফর ডটকমের' অফিস কর্মকর্তা মো. আকাশ।


তাতে বলা হয়, গত ৩১ জানুয়ারি দুপুর ২টার দিকে ‘নিউজ নারায়ণগঞ্জ ডিজিটালের’ অনলাইন মাধ্যমে কাসেমীর নির্বাচনী কার্যক্রমে টাকা বিতরণের একটি ভিডিও প্রকাশ করা হয়। পরে সেটি প্রচার করে বিভিন্ন গণমাধ্যম। ভিডিও ভাইরাল হলে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা করেন।


আবেদনে বাদী বলেন, 'এর পরিপ্রেক্ষিতে মনির কাসেমীর একটি ফেসবুক পেজে নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল ও নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম-এর লোগো ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছবি ব্যবহার করে মানহানিকর তথ্য প্রকাশ করা হয়। ওই ভিডিও রাত ১১টার দিকে মুছে ফেলা হলেও মনির হোসাইন কাসেমীর নামে পরিচালিত আরেকটি ফেসবুক পেজে ভিডিওটি এখনো পোস্ট আকারে আছে।'


বাদীর আইনজীবী খোরশেদ আলম বলেন, 'মনির হোসাইন কাসেমী ও অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করেছেন। এতে প্রতিষ্ঠানটির প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।'


মিথ্যা অভিযোগে এই মামলা বলে জানান জমিয়তে উলামায়ে ইসলামের নেতা কাসেমী। তিনি বলেন, 'আইনগতভাবে বিষয়টির জবাব আদালতেই দেয়া হবে।'


মুফতি কাসেমী এর আগে ছিলেন হেফাজতে ইসলামির সাবেক অর্থ সম্পাদক। একাদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে ২০ দলীয় জোটের হয়ে ধানের শীষের প্রার্থী ছিলেন তিনি। তার বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর, ২০২০ সালের ডিসেম্বরে পুলিশ ও হেফাজত কর্মীদের সংঘর্ঘ এবং নারায়ণগঞ্জের সহিংসতার ঘটনায় একাধিক মামলা হয়।


২০২১ সালে ২১ মে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০২৩ সালের নভেম্বরে জামিনে মুক্ত হন তিনি। পরে যোগ দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে।


বিভিন্ন সময়ে ‘আপত্তিকর’ বক্তব্য দেয়ায় গত ডিসেম্বরে তাকে শোকজ করে জমিয়ত। দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।


নিজ নির্বাচনী এলাকায় এক অনুষ্ঠানে বিএনপি প্রয়াত চেয়ারপার্সন খালেদা জিয়াকে 'জাতির মা' বলে উল্লেখ করায় ব্যাপক সমালোচিত হন মুফতি কাসেমী। এর পরপরই আসে শোকজের নোটিশ। পরে এক সাক্ষাৎকারে ওই বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, 'আসলে আমি আমার আবেগ সংবরণ করতে পারিনি।'


কাসেমীজমিয়াতে উলামায়ে ইসলামনির্বাচনী প্রচারমানহানিনারায়ণগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা