Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তিতাসে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষ, একজনকে পিটিয়ে হত্যা

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:০০
শেয়ার করুন:
তিতাসে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষ, একজনকে পিটিয়ে হত্যা

ছবি: আগামীর সময়

কুমিল্লার তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। খবর পেয়ে তিন নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার একলারামপুর গ্রামের মৃত আলী আজগর ভূইয়ার বাড়িতে।

নিহত ব্যক্তি হলেন মৃত আজগর আলী ভূইয়ার ছেলে ইউসুফ আলী ভূইয়া (৫২)। আর আহত হন বড় ভাই শওকত আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী মৃত আশাদ মুন্সির ছেলে হারুন, মজিব, কবির, আশিক ও ছোলেমানদের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল মৃত আজগর আলীর ছেলে শওকত ও ইসুফ আলীর মধ্যে। বৃহস্পতিবার দুপুরে হারুন, মজিবসহ ১৫/২০ জন লাঠিসোঁটা নিয়ে শওকতের ওপর হামলা করেন। এ সময় তার চিৎকারে ইউসুফ বড় ভাইকে বাঁচাতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নেপালের দুর্গম পাহাড়ে উড়ছে মানবতার ডানা

০৩ সেপ্টেম্বর ২০২৬

আহত শওকত আলী বলেন, আমরা হারুনদের বাড়ির ভেতর ১ হাত জায়গা পাই। এর আগে তারা জোর করে আমাদের একটি ঘর ভাঙচুর করেছে। আজ হঠাৎ করে তারা আমার ওপর হামলা করে। আমার ছোট ভাই বাঁচাতে এলে তাকেও আহত করে।

নিহতের বড় ছেলে শ্রাবণ বলেন, আমার বাবাকে মেরে আমাদের ওরা এতিম করেছে। আমি আমার বাবা হত্যার বিচার চাই।

তিতাস থানা ওসি মমিরুল হক বলেন, হত্যার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে আটক করি। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এ ঘটনায় মামলা হয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, এখনও আমি লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

তিতাসহামলামৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল