Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

একজনের বাধায় থেমে গেল সড়কের কাজ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৪:৪৭
একজনের বাধায় থেমে গেল সড়কের কাজ

গ্রাফিকস: আগামীর সময়

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের পদ্মপাড়া গ্রামে এক ব্যক্তির আপত্তিতে বন্ধ হয়ে গেছে এডিপির অর্থায়নে নির্মাণাধীন একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের কাজ। ফলে প্রায় ২৫টি পরিবারের একমাত্র চলাচলের কাঁচা সড়কটি সংস্কার না হওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় গণস্বাক্ষর সংবলিত অভিযোগ জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে জমা দিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগে জানা গেছে, তালম ইউনিয়নের পদ্মপাড়া গ্রামের আফছার হাজির বাড়ি থেকে আইয়ুব আলীর বাড়ি পর্যন্ত ১৫৫ ফুট কাঁচা সড়কে ইটের সলিং নির্মাণের জন্য এডিপির আওতায় ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গ্রামবাসীর দীর্ঘদিনের দাবির পর ইউনিয়ন পরিষদের মাধ্যমে অনুমোদন পায় প্রকল্পটি। ঠিকাদার নির্মাণসামগ্রী ঘটনাস্থলে নেওয়ার পরই সড়কের জায়গাটি নিজের ব্যক্তিমালিকানাধীন দাবি করে কাজ বন্ধ করে দেন গ্রামের বাসিন্দা আব্দুর সবুর প্রামাণিক। অভিযোগে বলা হয়েছে, কাজ চালিয়ে গেলে বাধা দেওয়ার পাশাপাশি হুমকিও দিয়েছেন তিনি। এরপর থেকে কার্যত বন্ধ রয়েছে প্রকল্পের কাজ।

স্থানীয় বাসিন্দা আব্দুল সালাম, আব্দুল মান্নান ও আছাদুজ্জামানের ভাষ্য, এই সড়কই গ্রামের ২৫টি পরিবারের একমাত্র চলাচলের পথ। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং রোগীদের হাসপাতালে নেওয়ার জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তারা।

তবে আব্দুর সবুর প্রামাণিক দাবি করেন, জমিটি তার ব্যক্তিমালিকানাধীন। তিনি বলেছেন, ‘চলাচলের জন্য রাস্তা ব্যবহার করতে দিয়েছি। কিন্তু আমার ব্যক্তিগত জমিতে সরকারি অর্থে কোনো কাজ করতে দেব না।’

তালম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নাজির উদ্দিন বলেছেন, গ্রামবাসীর প্রয়োজন বিবেচনায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু এক ব্যক্তির আপত্তির কারণে কাজ এগোচ্ছে না।

এ বিষয়ে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বললেন, ‘সরেজমিনে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সিরাজগঞ্জতাড়াশগ্রামীণ সড়কের কাজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!