সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের পদ্মপাড়া গ্রামে এক ব্যক্তির আপত্তিতে বন্ধ হয়ে গেছে এডিপির অর্থায়নে নির্মাণাধীন একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের কাজ। ফলে প্রায় ২৫টি পরিবারের একমাত্র চলাচলের কাঁচা সড়কটি সংস্কার না হওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় গণস্বাক্ষর সংবলিত অভিযোগ জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে জমা দিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগে জানা গেছে, তালম ইউনিয়নের পদ্মপাড়া গ্রামের আফছার হাজির বাড়ি থেকে আইয়ুব আলীর বাড়ি পর্যন্ত ১৫৫ ফুট কাঁচা সড়কে ইটে...