Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মৌলভীবাজার

৪ কমলা বিক্রি হলো অর্ধলক্ষ টাকায়!

মৌলভীবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৩
৪ কমলা বিক্রি হলো অর্ধলক্ষ টাকায়!

ছবি: আগামীর সময়

সাধারণত বাজারে এক হালি কমলার দাম কয়েক শ টাকার বেশি নয়। তবে ওয়াজ মাহফিলে সেই চারটি কমলার দাম উঠল ৫০ হাজার টাকা। ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার উদ্দেশ্যে প্রকাশ্য নিলামে এই দামে কমলা কিনেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তি।

গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসার ওয়াজ মাহফিলে। এ মাহফিলে প্রধান অতিথি ও শেষ বক্তা ছিলেন শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী।

মাহফিলের বয়ান শেষে মাদ্রাসার পক্ষ থেকে এক হালি কমলা নিলামে তোলা হয়। নিলামের শুরুতে দাম হাঁকা হয় ৫ হাজার টাকা। একপর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যে দরকষাকষি বাড়তে থাকে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন সর্বোচ্চ ৫০ হাজার টাকা দিয়ে চারটি কমলা কিনে নেন। মাহফিলটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ফলে নিলামের পুরো পর্বও অনেকেই সরাসরি দেখেন।

আরও পড়ুন

গবেষণায় অনুদান পেলেন খুবির ৭ শিক্ষার্থী

০৮ অক্টোবর ২০২৬

মাহফিলে উপস্থিত শ্রোতারা জানান, মূলত মাদ্রাসার উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে সহযোগিতার উদ্দেশ্যেই ফলগুলো নিলামে তোলা হয়। অংশগ্রহণকারীদের কাছে ফলের প্রকৃত মূল্য নয়, বরং ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সহযোগিতাই ছিলো মুখ্য বিষয়।

কমলা কিনে নেওয়া আব্দুল মালিকের ছেলে আব্দুল আজিজ সালমান জানিয়েছেন, তার বাবা ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার উদ্দেশ্যেই কমলাগুলো কিনেছেন। পাশাপাশি মাদ্রাসার জন্য বছরে ৩৬ হাজার টাকা সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন তিনি। মাদ্রাসাটির উন্নয়নে তার বাবা সবসময় পাশে থাকার চেষ্টা করেন বলেও জানান তিনি।

মরিচা মাদ্রাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহীন জানান, মাদ্রাসার সহযোগিতার জন্য গত কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলে বিভিন্ন ফল নিলামে তোলা হয়। এবার এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। একই নিলামে আধা কেজি খেজুরও ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

তারা জানিয়েছেন, ফলগুলো বেশি দামে বিক্রি হওয়ার মূল কারণ হলো মাদ্রাসার প্রতি মানুষের সহযোগিতা ও ভালোবাসা। যারা নিলামে অংশ নিয়ে ফল কিনেছেন, তারা সবাই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী। তাদের সহযোগিতায় মাদ্রাসার বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মৌলভীবাজারচার কমলাকমলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট