Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গবেষণায় অনুদান পেলেন খুবির ৭ শিক্ষার্থী

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৭:২৩
গবেষণায় অনুদান পেলেন খুবির ৭ শিক্ষার্থী

খুলনা বিশ্ববিদ্যালয় ও সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা টেরে ডেস হোমস্ (টিডিএইচ) বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট রিসার্চ গ্র্যান্ট প্রোগ্রাম ২০২৬' চালু হয়েছে।

এ কর্মসূচির অধীন মোট ৩১টি গবেষণা প্রস্তাবের মধ্য থেকে সাতজন শিক্ষার্থীকে গবেষণা অনুদানের জন্য নির্বাচিত করা হয়েছে।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি ডিসিপ্লিনের নাবিল আহমেদ চৌধুরী, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের মো. হেলালুজ্জামান ও দৃষ্টি মজুমদার, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের অলব্রাইট বাড়ৈ, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের খালিদ আহমেদ, স্থাপত্য ডিসিপ্লিনের মো. হাসিবুল আলম সম্পদ এবং শিক্ষা ডিসিপ্লিনের মো. লিমন শেখ।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। টিডিএইচের সঙ্গে যৌথ এ উদ্যোগ তরুণ গবেষকদের উৎসাহিত করবে এবং স্থানীয় বাস্তবতার সঙ্গে সম্পর্কিত প্রভাবশালী গবেষণা তৈরিতে সহায়তা করবে। এসব গবেষণার ফলাফল মানুষের কল্যাণের পাশাপাশি নীতিনির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষণার ফলাফলকে টেকসই ও প্রয়োগযোগ্য করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

আবরার ফাহাদের খুনি পক্ষের কাপুরুষ ছিলেন শিশির মনিররা : রাশেদ খাঁন

০৮ অক্টোবর ২০২৬

টিডিএইচ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিনিয়া আফরোজ বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের সুযোগ পাওয়া আনন্দের। এ কর্মসূচি তরুণ গবেষকদের দক্ষতা বৃদ্ধি করবে এবং শিশু ও তরুণদের নিয়ে স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় গবেষণালব্ধ প্রমাণ তৈরিতে সহায়তা করবে।

স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত গবেষণা কার্যক্রমে সহায়তার লক্ষ্যে কোনো আন্তর্জাতিক বেসরকারি সংস্থার সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের এ ধরনের যৌথ সহযোগিতা এটিই প্রথম। এই গবেষণাসমূহের ফলাফল আগামী ডিসেম্বর মাসে খুলনা বিশ্ববিদ্যালয় ও টিডিএইচ বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠেয় জাতীয় সম্মেলনে উপস্থাপন করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচিত গবেষকেরা নিজ নিজ তত্ত্বাবধায়ক শিক্ষকের পরামর্শে গবেষণা পরিচালনা করবেন। গবেষণায় শিশু সুরক্ষা, অবহিত সম্মতি, তথ্যের গোপনীয়তা এবং ‘ক্ষতি না করার’ নীতি অনুসরণ করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর এবং এই প্রোগ্রামের স্টিয়ারিং কমিটির সদস্য ড. মো. নাসিফ আহসান এবং টিডিএইচ বাংলাদেশের কর্মকর্তা মোহাম্মদ এহসান উল ইসলাম চৌধুরী ও সুরজিৎ কুণ্ডু। এ সময় অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের গবেষণার বিষয় ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. জাকির হোসেন, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন এবং খুলনা বিশ্ববিদ্যালয় ও টিডিএইচ বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচিত শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন ও শিশু পুষ্টি, কিশোর-কিশোরীদের ঘূর্ণিঝড় প্রস্তুতি, শিশুকেন্দ্রিক আগাম দুর্যোগ সতর্কতা, লবণাক্ততা ও নারী-কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, দুর্যোগ মোকাবিলায় যুব স্বেচ্ছাসেবকদের ভূমিকা, জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকায় শিশু ও তরুণদের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি এবং খেলাধুলার মাধ্যমে কিশোরদের নেতৃত্ব ও সহনশীলতা বিকাশের মতো বিষয়ে গবেষণা করবেন।

খুবিঅনুদানশিক্ষার্থী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের