Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাধবদীতে চাঁদার দাবিতে পার্ক ব্যবস্থাপকের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৬
শেয়ার করুন:
মাধবদীতে চাঁদার দাবিতে পার্ক ব্যবস্থাপকের ওপর হামলার অভিযোগ

ছবি: আগামীর সময়

নরসিংদীর মাধবদীতে ‘কিডো ফিউচার ওয়ার্ল্ড’ নামের নির্মাণাধীন একটি পার্কে চাঁদার দাবিতে ব্যবস্থাপনা পরিচালকের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে মাধবদীর রাইনাদী এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় পার্কটির ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলাম আহত হয়েছেন।

পার্ক কর্তৃপক্ষ ও আহত তৌহিদুল ইসলাম জানান, রাইনাদী এলাকায় দীর্ঘদিন ধরে ‘কিডো ফিউচার ওয়ার্ল্ড’ পার্কের নির্মাণকাজ চলছে। সম্প্রতি স্থানীয় আলতাফ হোসেন, মামুনসহ কয়েকজন পার্ক কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে পার্কের এক পাশে প্রতিবন্ধকতা তৈরির জন্য পিলার স্থাপনের কাজ চলছিল। এ সময় এতে বাধা দিতে গেলে অভিযুক্তরা তৌহিদুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালান।

হামলার একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। পরে আহত তৌহিদুল ইসলামকে উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত আলতাফ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করে সাংবাদিক পরিচয় দিলে তিনি ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘এ ঘটনায় ইতোমধ্যে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হবে। তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

নরসিংদীমাধবদীকিডো ফিউচার ওয়ার্ল্ডচাঁদার দাবিতে হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন