Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চাঁদপুরে গরুর খাবারে বিষ, একে একে মারা গেল পাঁচ গরু

চাঁদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১
শেয়ার করুন:
চাঁদপুরে গরুর খাবারে বিষ, একে একে মারা গেল পাঁচ গরু

চাঁদপুর সদর উপজেলার বালিয়া গ্রামে একটি গরুর খামারে খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে খামারের পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার বালিয়া গ্রামের গাইনিগো দিঘির পাড় এলাকার গাজীবাড়িতে আকবর গাজীর গরুর খামারের ঘটনা এটি।

খামারের তত্ত্বাবধায়ক আমির গাজীর ভাষ্য, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি গরুগুলোকে খাবার দেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পর গরুগুলোর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে খামারের মালিককে জানানো হয়। তবে মালিক খামারে পৌঁছানোর আগেই চারটি গরু মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। পরে মৃত গরুর সংখ্যা বেড়ে পাঁচটিতে দাঁড়ায়। তবে কী কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

খামারের মালিক আকবর গাজী ও তার ভাই কবির গাজী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে তাদের অন্য দুই ভাই গরুর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছেন বলে তাদের সন্দেহ। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন

আওয়ামী লীগ সন্দেহে ইসলামী বক্তার গাড়িতে হামলা-ভাঙচুর

২৮ নভেম্বর ২০২৬

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ দেওয়ান বলেন, গরু অবলা প্রাণী। তাদের সঙ্গে এ ধরনের নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষ প্রয়োগে নাকি অন্য কোনো কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের আইনের আওতায় আনা প্রয়োজন।

খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা ভেটেরিনারি সার্জন নূরনবী প্রামাণিক ঘটনাস্থলে যান। তিনি জানান, ঘটনাস্থল থেকে মৃত গরুর রক্ত ও খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর গরুর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুদ্দিন জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে ক্ষতিগ্রস্ত খামারিরা তাকে এ বিষয়ে কিছু জানাননি।

তার ভাষ্য, খামারিরা গত তিন দশক ধরে সুনামের সঙ্গে গরুর খামার পরিচালনা করে আসছেন। বিশেষ করে চাঁদপুর সদর উপজেলার দক্ষিণাঞ্চলে দুগ্ধ উৎপাদনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত খামারি থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনিব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরগরুর খামারখাবারে বিষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ