Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

নারায়ণগঞ্জ

বিস্ফোরণে নিভে গেল তিনটি প্রাণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:০০
বিস্ফোরণে নিভে গেল তিনটি প্রাণ

ছবি: আগামীর সময়

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। তারা ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার ভোর পৌনে ৫টার দিকে দগ্ধ সবজি বিক্রেতা আব্দুল মান্নান (৫০) মারা যান। এর প্রায় পাঁচ ঘণ্টা পর মৃত্যুবরণ করেন তার ছেলে সিয়াম (১৯)।

এর আগে গত ১২ জুন মান্নানের স্ত্রী সুলতানা (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বজনরা জানান, নিহত তিনজনের মরদেহ কুমিল্লায় তাদের গ্রামের বাড়িতে করা হয়েছে দাফন।

গত ১১ জুন সকালে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চানপুর এলাকার একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পরিবারের চার সদস্য এবং প্রতিবেশী এক শিশু দগ্ধ হন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সুলতানার শরীরের প্রায় ৯০ শতাংশ, ছেলে সিয়ামের ৭৭ শতাংশ এবং আব্দুল মান্নানের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ ঘটনায় একই পরিবারের ১৩ বছর বয়সী মিম শরীরের ৪১ শতাংশ দগ্ধ হয়ে এখনও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এছাড়া প্রতিবেশী শিশু হযরত আলী (৮) শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছে।

ঘটনার পর কাঁচপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বাড়িটিতে তিতাস গ্যাসের সংযোগের পাশাপাশি এলপিজি সিলিন্ডারও ব্যবহার করা হতো। ধারণা করা হচ্ছে, রাতে রান্নাঘরে জমে থাকা গ্যাসে সকালে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।

তবে গ্যাস লিকেজের প্রকৃত উৎস তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


নারায়ণগঞ্জবন্দরগ্যাসবিস্ফোরণদগ্ধমৃত্যু
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise