Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিদেশে পাঠানোর নামে প্রতারণা

কচুয়ায় আদম বেপারির খপ্পরে সর্বস্বান্ত এক গ্রাম

চাঁদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৩:৫৭
কচুয়ায় আদম বেপারির খপ্পরে সর্বস্বান্ত এক গ্রাম

গ্রাফিকস: আগামীর সময়

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর গ্রামে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক আদম বেপারির বিরুদ্ধে। অভিযুক্ত মো. হুমায়ুন গাজী মালদ্বীপ পাঠানোর নাম করে গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে বিপুল অর্থ নিলেও কাউকে বিদেশ পাঠাতে পারেননি। উল্টো টাকা ফেরত না দিয়ে বর্তমানে প্রবাসে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত হুমায়ুন উপজেলার দারাশাহী তুলপাই গ্রামের সোনা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে মেঘদাইর গ্রামের টং দোকানদার ইয়াছিন মিয়ার ছেলে শাকিবুল ইসলামকে বিদেশে পাঠানোর কথা বলে দুই লাখ টাকা নেন হুমায়ুন। ইয়াছিন মিয়া এনজিও থেকে ঋণ ও সুদে টাকা এনে এই অর্থ পরিশোধ করেন। এরপর ভিসা ও টিকিট হয়ে গেছে এমন ভুয়া খবর ছড়িয়ে পড়লে একই গ্রামের নয়ন হোসেন, আব্দুল্লাহ ও মঞ্জির হোসেনসহ আরও অনেকে বিদেশ যাওয়ার আশায় তাকে টাকা দিয়ে সর্বস্বান্ত হন।

ভুক্তভোগীদের ভাষ্য, বারবার টাকা ফেরতের আশ্বাস দিলেও হুমায়ুন তা রক্ষা করেননি। পরবর্তীকালে গ্রাম্য সালিশে তিনশ টাকার স্ট্যাম্পে তিন কিস্তিতে টাকা ফেরতের লিখিত সিদ্ধান্ত হলেও তিনি সেটি কার্যকর করেননি। এই প্রেক্ষাপটে ভুক্তভোগীরা কচুয়া থানায় অভিযোগ করলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

হুমায়ুন গাজী তার ফেসবুক আইডি থেকে গ্রামের সালিশদার ও গণ্যমান্য ব্যক্তিদের নামে আপত্তিকর পোস্ট দিয়ে মানহানি করছেন বলেও ভুক্তভোগীরা উল্লেখ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এএসআই মো. মোর্শেদুল আলম অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমলে নিয়ে আদালতে মামলা হিসেবে প্রেরণ করা হয়েছিল। মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে থাকাকালীন অভিযুক্ত ব্যক্তি আইনজীবীর মাধ্যমে আপোষের প্রস্তাব দেন। এরপর আংশিক টাকা পরিশোধ করলেও বাকি টাকা না দিয়েই গোপনে আবার মালদ্বীপে পাড়ি জমান হুমায়ুন।

তবে অভিযোগের বিষয়ে হুমায়ুন গাজী বললেন, বিদেশ পাঠানোর কথা বলে টাকা নিয়েছিলাম। বেশিরভাগ টাকা ফেরত দিয়েছি, সামান্য কিছু বাকি আছে। আমাকে জোরপূর্বক স্ট্যাম্পে সই করিয়ে নেওয়া হয়েছে এবং মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।

বর্তমানে পুরো গ্রাম যেন এই এক প্রতারকের কাছে জিম্মি হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার সমাধানে হস্তক্ষেপ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি