Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জয়পুরহাটে আলুর বাজারে ধস

জয়পুরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৬:৫১
শেয়ার করুন:
জয়পুরহাটে আলুর বাজারে ধস

আলু

জয়পুরহাটে আলুর বাজারে ধস নেমেছে। উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ খরচ মিলিয়ে প্রতি বস্তা (৬০ কেজি) আলুতে কৃষকদের ব্যয় হয়েছে সর্বোচ্চ ১ হাজার ২৫০ টাকা। অথচ বর্তমানে হিমাগারে স্টিক জাতের প্রতি বস্তা আলু বিক্রি হচ্ছে মাত্র ৭০০ টাকায়। হিমাগারের ভাড়া ও অন্যান্য খরচ বাদ দিয়ে কৃষকের হাতে থাকছে মাত্র ৩০০ টাকা। এতে প্রতি বস্তায় প্রায় ৯৫০ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে তাদের।

এদিকে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও জেলার বিভিন্ন হিমাগার থেকে খালাস হচ্ছে না বিপুল পরিমাণ আলু। গত ১৫ নভেম্বর হিমাগারে সংরক্ষিত আলু উত্তোলনের নির্ধারিত সময় শেষ হয়েছে। তবে এখনো প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ আলু অবিক্রীত অবস্থায় পড়ে রয়েছে। এতে কৃষকদের পাশাপাশি দুশ্চিন্তায় পড়েছেন হিমাগার মালিকরাও।

গতকাল সোমবার সকালে জেলার বিভিন্ন হিমাগারে গিয়ে দেখা যায়, ভোর থেকেই স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা আলু কেনাবেচার জন্য আসছেন। সেখানে স্টিক জাতের প্রতি বস্তা আলু সর্বোচ্চ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দাম কম হওয়ায় অনেক কৃষক হিমাগার থেকে আলু উত্তোলন করতেও আসছেন না।

কৃষক মোজাম্মেল হক বলেন, ‘এ বছর জমিতে আলুর চাষ করে বেশি দামের আশায় ৬৪০ বস্তা আলু হিমাগারে রেখেছিলাম। ভেবেছিলাম, আলুর দাম বাড়লে বিক্রি করে লাভবান হব। কিন্তু বর্তমানে আলুর যে দাম, তাতে আমার কয়েক লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে। কী করব ভেবে পাচ্ছি না।’

সাইফুল ইসলাম নামে আরেক কৃষক বলেন, ‘গত বছর বিভিন্ন লোকজন ও এনজিও থেকে ঋণ নিয়ে আলুর চাষ করেছিলাম। কিন্তু বাজারে ধস নামায় লোকসানে পড়তে হয়েছে। এখন আলু বিক্রি করেও ঋণ পরিশোধ হচ্ছে না। আবার এ বছর জমিতে আলুর চাষ করব কি না, তা নিয়েও চিন্তায় আছি।’

কুসুম্বা আফিয়া কোল্ড স্টোরের শাখা ব্যবস্থাপক জিয়াউর রহমান বলেন, ‘গত ১৫ নভেম্বর হিমাগার থেকে আলু উত্তোলনের সময়সীমা শেষ হয়েছে। এরপরও এখন পর্যন্ত প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ আলু হিমাগারে পড়ে আছে। এসব আলু নিয়ে আমরা চিন্তায় আছি। গত বছরও কৃষক ও ব্যবসায়ীরা হাজার হাজার বস্তা আলু হিমাগার থেকে উত্তোলন করেননি।’

জয়পুরহাট কৃষি বিপণন কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান জানান, জেলার হিমাগারগুলোতে আলু সংরক্ষণের সময়সীমা বাড়ানোর জন্য এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।

এদিকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত হিমাগারে আলু সংরক্ষণের মেয়াদ বাড়ানোর জন্য হিমাগার কর্তৃপক্ষগুলো লিখিত ও মৌখিকভাবে আবেদন জানিয়েছে।

জেলা কৃষি বিপণন কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাটের ২২টি হিমাগারে প্রায় ২ লাখ ৩৭ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছিল। এর মধ্যে এখনো ২৫ থেকে ৩০ শতাংশ আলু হিমাগারে পড়ে রয়েছে।

জয়পুরহাটআলু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার