Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চৌদ্দগ্রামে বাণিজ্য মেলার প্রস্তুতি, নেই অনুমোদন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪২
চৌদ্দগ্রামে বাণিজ্য মেলার প্রস্তুতি, নেই অনুমোদন

চৌদ্দগ্রামে বাণিজ্য মেলার প্রস্তুতি

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রশাসনের অনুমোদন ছাড়াই ধোড়করা বাজারসংলগ্ন তেলিগ্রাম বালুর মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতির অভিযোগ উঠেছে।

আগামী ৩০ সেপ্টেম্বর মেলা উদ্বোধনের কথা থাকলেও বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। মেলা হলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ধোড়করা রেসিডেন্সিয়াল স্কুল ও আল হক্ব ইসলামী একাডেমির সীমানা ঘেঁষে মেলার নামে অর্ধশতাধিক অস্থায়ী দোকান বসানোর প্রস্তুতি চলছে। এ আয়োজন বন্ধের দাবিতে গত ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পৃথক লিখিত আবেদন করেছেন স্থানীয় ব্যবসায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসী।

আবেদনকারীদের অভিযোগ, অস্থায়ী মেলা বসানো হলে স্থায়ী ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়বেন। পাশাপাশি মাইকিং, রাতের কোলাহল ও অতিরিক্ত লোকসমাগমে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হতে পারে। মেলা এলাকায় কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাত, মাদক, মারামারি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথাও তারা আবেদনে উল্লেখ করেছেন।

ধোড়করা রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক কাজী এমদাদুল হক মাছুম বলেছেন, ‘বিদ্যালয়ে প্রায় ৪০০ শিক্ষার্থী এবং পাশের আল হক্ব ইসলামী একাডেমিতে শতাধিক শিক্ষার্থী রয়েছে। সামনে বার্ষিক ও বৃত্তি পরীক্ষা থাকায় মেলার শব্দ ও রাতের কোলাহলে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।’

তবে মেলা আয়োজক কমিটির অন্যতম সদস্য সফিউল ইসলাম জিয়া বলেন, ‘ধোড়করা বাজার ইজারাদারের উদ্যোগে ২০ দিনব্যাপী স্বল্পমূল্যের অস্থায়ী বাজার আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। প্রশাসনের কাছে অনুমতির আবেদন করা হয়েছে। বিকাল ৩টার পর কার্যক্রম চালু, সাউন্ড সিস্টেম সীমিত রাখা এবং যানজট নিয়ন্ত্রণে ২০ সদস্যের স্বেচ্ছাসেবক দল রাখার পরিকল্পনা রয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, মেলা আয়োজনের জন্য জেলা প্রশাসকের অনুমোদন প্রয়োজন। এ বিষয়ে জেলা প্রশাসনের কোনো অনুমোদনের তথ্য তাঁর কাছে নেই। অনুমোদন ছাড়া মেলা বা অস্থায়ী বাজার বসানো হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোসাইন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে প্রশাসনের নির্দেশে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করবে।’

বাণিজ্য মেলাকুমিল্লাচৌদ্দগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের