Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

‘বেপরোয়া’ গাড়িতে স্থানীয়দের ভাঙচুর, ভেতরে বিপুল ভারতীয় পণ্য

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১৮:০৪
‘বেপরোয়া’ গাড়িতে স্থানীয়দের ভাঙচুর, ভেতরে বিপুল ভারতীয় পণ্য

জব্দ ভারতীয় প্রসাধনী সামগ্রীর সঙ্গে গ্রেপ্তার আলমগীর

কুমিল্লার মেঘনা উপজেলায় ‘বেপরোয়া’ গতির একটি প্রাইভেট কার থেকে বিপুল ভারতীয় প্রসাধনী জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে গাড়িচালক মো. আলমগীরকে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার মানিকারচর বাজার এলাকা থেকে জব্দ করা হয় ওই গাড়িটি। বুধবার আদালতের মাধ্যমে আলমগীরকে পাঠানো হয় কারাগারে। এরপরই ঘটনাটি নিশ্চিত করেছেন মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম।

থানা সূত্রে জানা গেছে, নবীনগর থেকে হোমনা-মেঘনা সড়ক হয়ে লাল রঙের প্রাইভেট কারটি ঢাকার দিকে যাচ্ছিল বেপরোয়া গতিতে। মানিকারচর বাজারের উত্তর পাশে সোনালী ব্যাংকের সামনে সেটি থামলে সন্দেহ হয় স্থানীয়দের। তারা গাড়িটি আটকে ভাঙচুর চালায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মেঘনা থানার উপপরিদর্শক মো. জিয়াউর রহমান জানিয়েছেন, পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য আনার কথা স্বীকার করেছেন আলমগীর।

ওসি শহীদুল জানান, জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

কুমিল্লাভারতীয় পণ্যজব্দ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise