ঈদকে সামনে রেখে নেত্রকোনা ও ময়মনসিংহ অঞ্চলে বেড়ে গেছে ভারতীয় পণ্যের চোরাচালান। নিত্যনতুন কৌশলে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে আনা হচ্ছে চিনি, মসলা, শাড়ি, লুঙ্গি, কম্বল, প্রসাধনী, ভারতীয় মদ ও মাদকদ্রব্য। পরে এসব পণ্য জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত এলাকার ছোট-বড় হাটবাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে ওঠেছে অভ...