Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টাকা না দেওয়ায় দাখিল পরীক্ষার্থীর ওএমআর বদলে ফেল করানোর অভিযোগ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৩
টাকা না দেওয়ায় দাখিল পরীক্ষার্থীর ওএমআর বদলে ফেল করানোর অভিযোগ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

সব বিষয়ে এ প্লাস পেলেও জীববিজ্ঞানে ফেল করেছেন রংপুরের গঙ্গাচড়ার দাখিল পরীক্ষার্থী মো. হাবিবুল বাশার মুবিন।

ফল পুনর্নিরীক্ষণ করেও পরিবর্তন না হওয়ায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে অভিযোগ করেন তিনি। এরপর ওএমআর শিট যাচাই করে গরমিল পাওয়ার কথা জানিয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছে বোর্ড।

মুবিনের অভিযোগ, পরীক্ষার সময় টাকা দিতে রাজি না হওয়ায় তার ওএমআর শিট বদলে তাকে ফেল করানো হয়েছে।

মুবিন গঙ্গাচড়ার কোলকোন্দ তাকিয়া শরীফ আলিম মাদ্রাসার শিক্ষার্থী। এ বছর গঙ্গাচড়া সরকারি কলেজ কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেন তিনি।

গত ১০ আগস্ট ফল প্রকাশের পর দেখেন, অন্য সব বিষয়ে এ প্লাস পেলেও জীববিজ্ঞানে তিনি অকৃতকার্য। ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তাতেও ফল পরিবর্তন না হওয়ায় ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযোগের পর বোর্ডে মুবিনের ওএমআর শিট যাচাই করা হয়। যাচাই শেষে গত ১৭ সেপ্টেম্বর গঙ্গাচড়া মডেল থানায় চারজনকে আসামি করে মামলা করা হয়। পাবলিক পরীক্ষা (অপরাধ) (সংশোধন) আইন, ২০২৬-এর ৮ ও ১৩ ধারায়।

মামলাটি করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিদর্শক মো. মোশারফ হুসেন।

মামলার আসামিরা হলেন গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ ও দাখিল পরীক্ষা-২০২৬-এর সহকারী কেন্দ্র সচিব মো. আব্দুল বাকী ওরফে লিটন, সাউদপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও হল সুপার মো. রোকনুজ্জামান, গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. অলিউল্লাহ এবং ধনতোলা বাজার দাখিল মাদ্রাসার সুপার মো. ইব্রাহিম খলিল।

মামলার নথি অনুযায়ী, পরীক্ষার সময় হাজিরা শিটে মুবিনের বহুনির্বাচনি ওএমআর শিটের সিরিয়াল নম্বর ছিল ২৫০০৫৮৬০২০। তবে বোর্ডে জমা দেওয়া ওএমআর শিটের সিরিয়াল নম্বর ২৫০১৫৭৫১৫৩। হাজিরা শিটে থাকা ওএমআর শিটের স্বাক্ষরের সঙ্গেও বোর্ডে জমা দেওয়া ওএমআর শিটের স্বাক্ষরের গরমিল পাওয়ার কথা মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

মুবিনের দাবি, গত ২০ মে জীববিজ্ঞান পরীক্ষা শেষে শিক্ষার্থীদের আটকে রেখে পরবর্তী পরীক্ষাগুলো ভালো করার বিনিময়ে টাকা দেওয়ার কথা বলা হয়। গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল বাকীকে কত টাকা দিতে হবে জানতে চাইলে তিনি ‘খুশি করার মতো টাকা’ আনতে বলেন বলে দাবি করেন মুবিন।
পরীক্ষার কেন্দ্র ওই মাদ্রাসায় পেতে চয়েস দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

মুবিন জানায়, টাকা দিতে পারবেন না বলে জানালে ওই শিক্ষকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তিনি বলেন, ‘আমি ২৫টি এমসিকিউ দাগিয়েছিলাম। বোর্ডে দেখানো ওএমআরে সর্বোচ্চ ১২টি দাগানো ছিল। এর মধ্যে তিনটিতে টিক দেওয়া ছিল। লেখাগুলো ও স্বাক্ষরও আমার নয়। পরে ওএমআর ও রেজিস্টারের নম্বরেও গরমিল পাই।’

মুবিন আরও জানায়, বোর্ডের কর্মকর্তারা তাকে জানিয়েছেন, বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে কমিটি করে পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হতে পারে।

মামলার এজহারে বলা হয়েছে, গত ২০ মে পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের টাকার বিনিময়ে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সরবরাহের চেষ্টা করা হয়। মুবিন টাকা দিতে অস্বীকৃতি জানালে আব্দুল বাকী ওরফে লিটনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে তার ওএমআর শিট পরিবর্তন করে অন্য একটি ওএমআর শিট বোর্ডে পাঠানো হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল হুদা বললেন, ‘একজন শিক্ষার্থীর সঙ্গে অন্যায় করা হয়েছে। এমন অন্যায়ের কোনো ক্ষমা হয় না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।’

মামলার বাদী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিদর্শক মো. মোশারফ হুসেন বললেন, ‘বোর্ডের লিখিত আদেশের কারণে থানায় মামলা করেছি। বোর্ডে পাঠানো কাগজপত্র দেখে মনে হয়েছে, শিক্ষার্থীর সঙ্গে অন্যায় করা হয়েছে। তদন্তে যা পাওয়া গেছে, তার ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলা হয়েছে। এখন তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর আগামীর সময়কে বলেছেন, ‘আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করা গেলে ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।’

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডফেল করানোর অভিযোগওএমআর বদল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা