সব বিষয়ে এ প্লাস পেলেও জীববিজ্ঞানে ফেল করেছেন রংপুরের গঙ্গাচড়ার দাখিল পরীক্ষার্থী মো. হাবিবুল বাশার মুবিন। ফল পুনর্নিরীক্ষণ করেও পরিবর্তন না হওয়ায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে অভিযোগ করেন তিনি। এরপর ওএমআর শিট যাচাই করে গরমিল পাওয়ার কথা জানিয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছে বোর্ড। মুবিনের অভিযোগ, পরীক্ষার সময় টাকা দিতে রাজি না হওয়ায় তার ওএমআর শিট বদলে তাকে ফেল করানো হয়েছে।মুবিন গঙ্গাচড়ার কোলকোন্দ তাকিয়া শরীফ আলিম মাদ্রাসার শিক্ষার্থী। এ বছর গঙ্গাচড়া সরকারি কলেজ কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেন তি...