Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঝালকাঠিতে আবাসন প্রকল্প : তারা যেরকমভাবে বেঁচে আছেন

কামরুজ্জামান সুইট, ঝালকাঠি
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৭
শেয়ার করুন:
ঝালকাঠিতে আবাসন প্রকল্প : তারা যেরকমভাবে বেঁচে আছেন

গ্রাফিকস: আগামীর সময়

ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দিতে ঝালকাঠিতে নির্মাণ করা হয়েছে আশ্রয়ণ প্রকল্প, গুচ্ছগ্রাম ও আদর্শ গ্রাম। এসব প্রকল্পে ঘর পেলেও স্বস্তি নেই বাসিন্দাদের। কোথাও ঘরের মেঝে দেবে গেছে, কোথাও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে, আবার কোথাও দেখা দিয়েছে ফাটল। চলাচলের রাস্তা, সুপেয় পানি, গভীর নলকূপ ও গোসলের ঘাটলার সংকটও প্রকট। এমনকি মৃত ব্যক্তির দাফনের জন্য কবরস্থানের ব্যবস্থাও নেই অনেক প্রকল্পে। সব মিলিয়ে সরকারি আবাসনে বসবাস করেও মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো মানুষ।

সরেজমিনে বিভিন্ন আবাসন প্রকল্প ঘুরে দেখা গেছে, সংস্কারের অভাবে অনেক ঘর জরাজীর্ণ হয়ে পড়েছে। মেঝে দেবে গিয়ে গর্ত তৈরি হয়েছে। দেয়ালের পলেস্তারা খসে পড়ছে, কোথাও ফাটল দেখা দিয়েছে। বৃষ্টির পানি ঘরের ভেতরে ঢুকে বাসিন্দাদের দুর্ভোগ বাড়াচ্ছে। ভাঙা টিনের বেড়া ও ছাদ দিয়ে বাতাস এবং বৃষ্টির পানি প্রবেশ করায় শীত ও বর্ষায় পরিবার নিয়ে কষ্টে থাকতে হচ্ছে তাদের।

এদিকে ঘরের সমস্যার পাশাপাশি প্রকল্পগুলোর অবকাঠামোগত সংকটও প্রকট। অনেক আবাসনে চলাচলের রাস্তা নেই। বর্ষায় কাদাপানি মাড়িয়ে চলতে হয় বাসিন্দাদের। কোথাও সুপেয় পানির সংকট, কোথাও প্রয়োজনের তুলনায় নলকূপ কম। গোসল ও কাপড় ধোয়ার জন্য উপযুক্ত ঘাটলা না থাকায় খাল বা পুকুরে নামতে হয়। এতে নারী, শিশু ও বয়স্কদের ভোগান্তি বেশি।

আবাসনের বাসিন্দা দিনমজুর মিরাজ হোসেন বলেছেন, ‘আমাদের এখানে পানির খুব কষ্ট। দুই-তিনটি টিউবওয়েল আছে, কিন্তু দুই বছর ধরে সেগুলো নষ্ট। খালে একটা খেজুরগাছ দিয়ে ওঠানামা করি। ছোট ও বৃদ্ধরা নামতে পারেন না। আমাদের আবাসনে একটা ঘাটলা প্রয়োজন।’

বাউকাঠি আবাসনের বাসিন্দা রিনা খাতুন বলেছেন, ‘বৃষ্টির দিনে মাঠের চেয়ে আমার ঘরে পানি বেশি ওঠে। চালে পলিথিন টানিয়েও বৃষ্টি ঠেকানো যায় না। শীতে ভাঙা টিনের বেড়া দিয়ে ঠান্ডা বাতাস ঢোকে। সিমেন্টের খালি বস্তা বেড়ায় লাগিয়ে রাখি।’

বেলায়েত হাওলাদারের দাবি, জরাজীর্ণ ঘরগুলো দ্রুত সংস্কার করতে হবে। পাশাপাশি চলাচলের রাস্তা, সুপেয় পানি, গভীর নলকূপ, ঘাটলা ও কবরস্থানের ব্যবস্থা প্রয়োজন।

আকলিমা বেগম বলেছেন, ‘ঘর পেয়েছি, কিন্তু ঘরের অবস্থা খুব খারাপ। মেঝে দেবে গেছে, দেয়ালে ফাটল ধরেছে। পরিবার নিয়ে ঝুঁকিতে বসবাস করছি। দ্রুত ঘর সংস্কার চাই।’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝালকাঠিতে আশ্রয়ণ প্রকল্প, গুচ্ছগ্রাম ও আদর্শ গ্রাম মিলিয়ে ৫৯টি আবাসন প্রকল্প রয়েছে। এসব প্রকল্পে ৩ হাজার ৬৩৬টি ঘরে বসবাস করছেন ৪ হাজার ৩৭৩ জন। এত মানুষের আবাসন নিশ্চিত হলেও প্রয়োজনীয় নাগরিক সুবিধার ঘাটতি তাদের নিরাপত্তা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মান নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জানান, আবাসন প্রকল্পগুলোর দেখভালের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে টাস্কফোর্স রয়েছে। এসব টাস্কফোর্সের মাধ্যমে প্রকল্পগুলোর সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

আবাসনের বাসিন্দাদের প্রত্যাশা, শুধু ঘর নয়, নিরাপদ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় নাগরিক সুবিধাও নিশ্চিত করবে প্রশাসন।

ঝালকাঠিআশ্রয়ণ প্রকল্পআদর্শ গ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন