Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মোরগ পোলাওয়ের প্যাকেটে ব্যাঙ!

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ২০:৫২
মোরগ পোলাওয়ের প্যাকেটে ব্যাঙ!

ছবি: আগামীর সময়

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মোরগ পোলাওয়ের খাবারের প্যাকেটে মরা ব্যাঙ পাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজ সোমবার বিকালে উপজেলা রোডের ‘নান্না বিরিয়ানি হাউজ’ নামের একটি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অনাদায়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে জনস্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে রেস্তোরাঁটিতে থাকা এক পাতিল পোলাও ও মাংস নষ্ট করে ফেলার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্র জানিয়েছে, আতোয়ার রহমান ও আশিকুর রহমান নামের দুই ব্যক্তি ওই দোকান থেকে পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান। পরে পরিবারের সদস্যদের নিয়ে খাবার পরিবেশন করার সময় একটি প্যাকেটের ভেতর মরা ব্যাঙ দেখতে পান তারা। বিষয়টি দেখে তারা তাৎক্ষণিকভাবে সবগুলো প্যাকেট নিয়ে পুনরায় দোকানে ফিরে যান এবং রেস্তোরাঁ কর্তৃপক্ষকে অবহিত করেন। এ সময় দোকানে উপস্থিত অন্যান্য ক্রেতারাও বিষয়টি জানতে পেরে খাবার গ্রহণ বন্ধ করে দেন এবং একপর্যায়ে দোকান এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

তবে এই ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নান্না বিরিয়ানি হাউজের মালিক রিয়াজ বলেছেন, ‘আজকের ঘটনাটি পরিকল্পিতভাবে করা। আগেও আমাদের দোকানের গরুর মাংস কই থেকে কিনি বিভিন্নজন প্রশ্ন তোলে। আমরা তিন বছর থেকে রৌমারীতে সুনামের সঙ্গে ব্যবসা করছি।’

অন্যদিকে খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পাশাপাশি খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি জোরদারের জোর দাবি জানিয়েছেন তারা।

মোরগ পোলাওব্যাঙকুড়িগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি