Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মধুমতির তীরে কাশফুলের শুভ্রতায় মুগ্ধ দর্শনার্থীরা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৯
শেয়ার করুন:
মধুমতির তীরে কাশফুলের শুভ্রতায় মুগ্ধ দর্শনার্থীরা

শুভ্র কাশফুলে সেজেছে ফরিদপুরের মধুমতি নদীর তীর। ছবি: আগামীর সময়

শরতের আগমনে শুভ্র কাশফুলে সেজেছে ফরিদপুরের মধুমতি নদীর তীর ও চরাঞ্চল। বিশেষ করে কামারখালী ও সালামতপুর ঘাটসংলগ্ন নদীপাড়ে কাশফুলের সমারোহ টানছে প্রকৃতিপ্রেমী, ভ্রমণপিপাসু ও কনটেন্ট নির্মাতাদের। প্রতিদিনই প্রিয়জনদের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সেখানে ভিড় করছেন নানা বয়সী মানুষ।

সরেজমিনে দেখা যায়, মধুমতি নদীর তীরজুড়ে দুলছে সাদা কাশফুল। হাতে মোবাইল ফোন কিংবা ক্যামেরা নিয়ে দর্শনার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন ছবি ও ভিডিও ধারণে। কেউ প্রিয়জনদের সঙ্গে ছবি তুলছেন, কেউবা নদীর পাড়ে হেঁটে উপভোগ করছেন শরতের সৌন্দর্য।

কামারখালী সেতুর ওপর থেকেও উপভোগ করা যায় কাশফুলে ঘেরা নদীর তীরের মনোরম দৃশ্য। সেতুটি ফরিদপুর ও মাগুরা জেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে। ফলে দুই জেলার মানুষের মিলনস্থল হয়ে উঠেছে এলাকাটি। বিশেষ করে শুক্র ও শনিবার ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় বাড়ে।

কামারখালী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রি কলেজের শিক্ষার্থী অহনা খাতুন বান্ধবী ও ছোট বোনকে নিয়ে কাশফুল দেখতে এসেছেন। তিনি জানান, কাশফুলের সৌন্দর্য তাকে মুগ্ধ করেছে। এমন মনোরম পরিবেশে সময় কাটাতে পেরে তিনি আনন্দিত।

আরও পড়ুন

শরতের কাশফুলের শুভ্রতায় মুগ্ধ নগরবাসী

০৭ অক্টোবর ২০২৬

কামারখালী ইউনিয়নের সমাজসেবক মো. দেলোয়ার হোসেনের ভাষ্য, পরিবার-পরিজন নিয়ে অনেকেই কামারখালী সেতুর নিচে ঘুরতে আসেন। নদীর পাড় ধরে হাঁটলেই চোখে পড়ে কাশফুলে ঘেরা মনোরম দৃশ্য। সেই সৌন্দর্য ক্যামেরায় বন্দী করতে ব্যস্ত থাকেন দর্শনার্থীরা।

মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ জানিয়েছেন, শরৎকালে কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অনেক মানুষ নদীর তীরে আসেন। পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জন্য জায়গাটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।

কামারখালী সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান বলেছেন, সাহিত্য ও কবিতায় কাশফুলের সৌন্দর্য নানা লেখক তুলে ধরেছেন। মধুমতির তীরে কাশফুলের অপরূপ দৃশ্য কাছ থেকে দেখে তিনিও মুগ্ধ হয়েছেন।

ফরিদপুরমধুমতি নদীকাশফুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল