Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এবার অপেক্ষা যশোরের খেজুরের রসের

  • যশোরের যশ রক্ষায় নেই সরকারি উদ্যোগ
শেখ জালাল, যশোর
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৪
এবার অপেক্ষা যশোরের খেজুরের রসের

বেজে উঠছে শীতের আগমনী সুর। যশোরে গাছিদের হাতে প্রস্তুত হচ্ছে খেজুরগাছ। কয়েক দিন পরই সকালে গাছ থেকে নামবে রসের হাঁড়ি। তৈরি হবে সুস্বাদু গুড়। গ্রামবাংলার সেই চিরচেনা দৃশ্য ফিরে আসার অপেক্ষাতেই এখন দিন গুনছেন তারা।  যশোরের যশ, খেজুরের রস— প্রবাদটি এখনো টিকে থাকলেও অস্তিত্ব সংকটে পড়েছে এই জনপদের হাজার বছরের পুরনো ঐতিহ্য। ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি মিললেও খেজুর গুড়ের উৎপাদন ও বাগান সম্প্রসারণে দৃশ্যমান কোনো সরকারি উদ্যোগ নেই। গত বছর যশোর জেলায় প্রায় ১২০ কোটি টাকার গুড় উৎপাদন হলেও পর্যাপ্ত গাছির অভাবে তা হুমকির মুখে। আছে নিপাহ ভাইরাসের আতঙ্ক। একদিকে গাছ উজাড় হওয়া, অন্যদিকে নতুন গাছি তৈরি না হওয়ায় ঐতিহ্যের এই রসাল শিল্প এখন সংকটে।

চৌগাছার দক্ষ গাছি আব্দুল আলীম। তিনি বাপ-দাদার পেশার হাল ধরেছেন। গত বছর ১১৭টি খেজুরগাছের রস থেকে তিনি গুড়-পাটালি তৈরি করেছিলেন। ৯০ হাজার টাকার গুড়-পাটালি বিক্রি করেছেন। গুড়ের মান ভালো হওয়ায় অর্ডারও পেতেন ভালো।

একই উপজেলার চাকলা গ্রামের মোস্তফা মণ্ডলের ছেলে তরুণ আবদুল কুদ্দুস বলছিলেন, দাদা হবিবর মণ্ডল খেজুরগাছের রস থেকে গুড়-পাটালি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। একসময় দাদার সঙ্গে বাবাও যুক্ত ছিলেন। এখন দাদা বেঁচে নেই। সময়ের সঙ্গে সঙ্গে বাবার পেশায় আমিও যুক্ত হয়েছি। আমরা মান ধরে রেখে ভোক্তার চাহিদা পূরণের চেষ্টা করি সবসময়।

যশোরে একমাত্র বাণিজ্যিক খেজুর বাগানের মালিক মামুন কাউছার জানিয়েছেন, এ খাতের উন্নয়নে সরকারি কোনো ভূমিকা নেই। এমনকি খেজুরগাছের জন্য কোনো প্রদর্শনী প্লট বা বাগান করা হয় না। ব্যক্তি ও প্রাকৃতিকভাবে এ বাগান গড়ে ওঠে। আর তা থেকে গাছিরা রস সংগ্রহ ও গুড় তৈরি করছেন। যশোরের খেজুরের গুড় বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পাওয়ায় এই শিল্পে ভিন্নমাত্রা যোগ হয়েছে। অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তবে বাজারে যে গুড় পাওয়া যায়, তা আদৌ ভেজালমুক্ত কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ হিসেবে তিনি ব্যাখ্যা দেন— এক কেজি গুড় তৈরি করতে ১০ লিটার রসের প্রয়োজন। সে হিসাবে প্রতি কেজি গুড়ের বাণিজ্যিক খরচ প্রায় ১ হাজার ৩০০ টাকা। গত বছর তিনি প্রতি কেজি গুড় বিক্রি করেন ২ হাজার টাকা দরে। অথচ বাজারে ২৫০ টাকা কেজি দরেও গুড় পাওয়া যায়! এগুলো আদৌ খেজুরের গুড় না। ভেজালের ভিড়ে আসল গুড় উৎপাদনকারীরা উৎসাহ হারিয়ে ফেলছেন। সরকারও কোনো উদ্যোগ নেয় না। তা ছাড়া খেজুরের গুড় রপ্তানির কোনো অনুমোদন নেই।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, যশোরে রস আহরণ উপযোগী গাছের সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৯৬১টি। এসব গাছ থেকে এবার ৩ কোটি ৮৮ লাখ ৬ হাজার ৫৬৫ লিটার রস ও ৩ হাজার ৯০ টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোশাররফ হোসেন বললেন, খেজুর গুড়ের যেমন ঐতিহ্য রয়েছে, তেমনি অর্থনৈতিক সম্ভাবনাও রয়েছে। জিআই পণ্য হিসেবে নিরাপদ খেজুর রস ও গুড় উৎপাদনে গাছিদের পরামর্শ, প্রশিক্ষণও উঠান বৈঠকে উদ্বুদ্ধ করেছি। তবে গাছিদের কোনো অর্থ সহায়তা করা সম্ভব হয়নি।

যশোরখেজুররস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    আমার বউ আমার টেনশন না, টেনশন আপনাদের?

    আমার বউ আমার টেনশন না, টেনশন আপনাদের?

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি