Agamir Somoy E-Paper
সোমবার, ২৯ জুন, ২০২৬
আগামীর সময়
এশিয়ার ক্ষুদ্রতম মা এখন স্বাবলম্বী
সোমবার, ২৯ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘দুর্নীতির রাজা’ অধ্যক্ষ হাসান

  • ফেনী আলিয়া কামিল মাদ্রাসা
আসাদুজ্জামান দারা, ফেনী
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৬:৫৯
‘দুর্নীতির রাজা’ অধ্যক্ষ হাসান

অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান

দুই দশক ধরে ফেনী আলিয়া কামিল মাদ্রাসার প্রশাসনিক দায়িত্বে ছিলেন অধ্যক্ষ মাহমুদুল হাসান। এই সময়ে নিয়োগ-বাণিজ্য, আর্থিক অনিয়ম, স্বজনপ্রীতি, নির্মাণকাজের অর্থ আত্মসাৎ, দোকান বরাদ্দে অতিরিক্ত অর্থ আদায়, নারী শিক্ষককে হয়রানিসহ অনেক অভিযোগই ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগের বেশ কয়েকটির সত্যতাও পেয়েছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে কমিটি।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, গত ১০ বছরে ৫৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে মাদ্রাসায়। এজন্য মোটা অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে। মাদ্রাসা মার্কেটের শতাধিক দোকান বরাদ্দের সময় প্রতিটি দোকান থেকে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। মার্কেট নির্মাণ, গর্ত ভরাটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পেও আর্থিক অনিয়মের প্রমাণ তদন্তে উঠে এসেছে।

মাদ্রাসার অডিট কমিটির এক সদস্য নাম অপ্রকাশিত রাখার শর্তে বলেছেন, অর্থ কমিটি ও অডিট কমিটিকে পাশ কাটিয়ে অধ্যক্ষ নিজের সিদ্ধান্তে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় করেছেন টাকা। গত এক দশকে বিভিন্ন খাতে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের তথ্য অডিট পর্যবেক্ষণে উঠে এসেছে।

একটি হত্যাচেষ্টা ও দুটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন অধ্যক্ষ মাহমুদুল হাসান। ২৩ জুন ফেনীর আমলি আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের লিখিত অভিযোগের পর বিষয়টি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নজরে আসে। বিশ্ববিদ্যালয়ের নির্দেশে ফেনী জেলা প্রশাসন গঠন করে তদন্ত কমিটি। অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানার নেতৃত্বে গঠিত কমিটিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা সদস্য ছিলেন। কয়েক মাস আগে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, বিধি লঙ্ঘন, স্বজনপ্রীতি এবং নারী শিক্ষককে উত্ত্যক্ত করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

 

ফেনীফেনী আলিয়া মাদ্রাসাঅধ্যক্ষ মাহমুদুল হাসান
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    নাটকীয় জয়ে কানাডার উল্লাস, বিদায় দক্ষিণ আফ্রিকার

    নাটকীয় জয়ে কানাডার উল্লাস, বিদায় দক্ষিণ আফ্রিকার

    ২৯ জুন ২০২৬, ০১:০৭

    পেশাজীবীদের নিয়ে রাজনীতি, পেশাজীবীদের রাজনীতি

    পেশাজীবীদের নিয়ে রাজনীতি, পেশাজীবীদের রাজনীতি

    ২৯ জুন ২০২৬, ০০:১০

    ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিশুর

    ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিশুর

    ২৯ জুন ২০২৬, ০০:১৭

    খেলাধুলাকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

    খেলাধুলাকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

    ২৯ জুন ২০২৬, ০০:১৮

    ‘উনি ভিক্ষার ঝুলি নিয়ে যান নাই’

    ‘উনি ভিক্ষার ঝুলি নিয়ে যান নাই’

    ২৯ জুন ২০২৬, ০০:০৯

    ‘সুদের টাকা’র বিবাদে টর্চ জ্বেলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

    ‘সুদের টাকা’র বিবাদে টর্চ জ্বেলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

    ২৯ জুন ২০২৬, ০০:৫২

    ‘থ্রি জিরো’র শূন্যে আমাদের শূন্য জীবন

    ‘থ্রি জিরো’র শূন্যে আমাদের শূন্য জীবন

    ২৯ জুন ২০২৬, ০০:০৯

    মায়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

    মায়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

    ২৯ জুন ২০২৬, ০১:২১

    নির্মাণের ৮ বছর পরও অচল টাঙ্গাইলের সেতু, ক্ষোভ স্থানীয়দের

    নির্মাণের ৮ বছর পরও অচল টাঙ্গাইলের সেতু, ক্ষোভ স্থানীয়দের

    ২৯ জুন ২০২৬, ০১:৫৬

    সরষের মধ্যে ভূত

    সরষের মধ্যে ভূত

    ২৯ জুন ২০২৬, ০০:০৯

    ভারতের হাইকমিশনারের ক্ষমা চাওয়া উচিত ছিল : সংসদে নাহিদ

    ভারতের হাইকমিশনারের ক্ষমা চাওয়া উচিত ছিল : সংসদে নাহিদ

    ২৯ জুন ২০২৬, ০২:২০

    শিশুমৃত্যুর পর ভুয়া চিকিৎসক শনাক্ত

    শিশুমৃত্যুর পর ভুয়া চিকিৎসক শনাক্ত

    ২৯ জুন ২০২৬, ০১:৪২

    একাত্তরের ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত : মির্জা ফখরুল

    একাত্তরের ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত : মির্জা ফখরুল

    ২৯ জুন ২০২৬, ০২:৫২

    ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু

    ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু

    ২৯ জুন ২০২৬, ০৪:২২

    টঙ্গীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা

    টঙ্গীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা

    ২৯ জুন ২০২৬, ০০:৫৮

    advertiseadvertise