দুই দশক ধরে ফেনী আলিয়া কামিল মাদ্রাসার প্রশাসনিক দায়িত্বে ছিলেন অধ্যক্ষ মাহমুদুল হাসান। এই সময়ে নিয়োগ-বাণিজ্য, আর্থিক অনিয়ম, স্বজনপ্রীতি, নির্মাণকাজের অর্থ আত্মসাৎ, দোকান বরাদ্দে অতিরিক্ত অর্থ আদায়, নারী শিক্ষককে হয়রানিসহ অনেক অভিযোগই ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগের বেশ কয়েকটির সত্যতাও পেয়েছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে কমিটি।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, গত ১০ বছরে ৫৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে মাদ্রাসায়। এজন্য মোটা অঙ্কের অর্থ নেওয়ার অভ...