Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কাউনিয়া

পাটের পর পাটকাঠিতেও বাড়তি আয়, হাসি কৃষকের মুখে

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১৮:১৯
পাটের পর পাটকাঠিতেও বাড়তি আয়, হাসি কৃষকের মুখে

ছবি: আগামীর সময়

রংপুরের কাউনিয়ায় সোনালি আঁশ পাটের পাশাপাশি পাটকাঠির ভালো দাম পাওয়ায় স্থানীয় কৃষকদের মুখে হাসি ফুটেছে। চলতি মৌসুমে বিভিন্ন হাট-বাজারে মানভেদে প্রতি মণ (৪০ কেজি) তোষা ও দেশি পাট ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

অন্যদিকে, এক দোন (২৪ শতক) জমির পাটকাঠি বিক্রি হচ্ছে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া আটি বা বোঝা হিসেবে প্রতি ১০০ আটি পাটকাঠি সাইজ ও মানভেদে ৭০০ থেকে ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

সরেজমিন উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে এবং কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমের শুরুতে কাউনিয়ায় পাটের দাম কিছুটা কমে যায়। মণপ্রতি প্রায় ৫০০ টাকা দাম কমলেও পাটকাঠির ভালো দাম পাওয়ায় সেই ক্ষতি অনেকটাই পুষিয়ে নিতে পারছেন কৃষকরা। ফলে পাটের পাশাপাশি পাটকাঠিও এখন তাদের বাড়তি আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে।

উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে দেখা গেছে, ভবিষ্যতে আরও ভালো দাম পাওয়ার আশায় কৃষকরা যত্ন সহকারে পাটকাঠি সংরক্ষণ করছেন। কেউ মাচা তৈরি করে, কেউ বিশেষভাবে স্তূপ করে আবার কেউ পলিথিন দিয়ে মুড়িয়ে পাটকাঠি সংরক্ষণ করছেন।

তকিপলহাটের ব্যবসায়ী রিপন সরকার জানান, জ্বালানি ও বিভিন্ন গ্রামীণ শিল্পে পাটকাঠির চাহিদা থাকায় এর দামও ভালো। এতে কৃষকদের উৎপাদন খরচের একটি অংশ উঠে আসার পাশাপাশি বাড়তি আয় হচ্ছে।

আরও পড়ুন

রাকাবের চেয়ারম্যান পদে অধ্যাপক রফিকুল ইসলামের যোগদান

০১ অক্টোবর ২০২৬

গদাই গ্রামের পাটচাষি রফিকুল ইসলাম বলেন, পাট জাগ দেওয়ার সময় শ্রমিকদের এবার টাকার পরিবর্তে পাটকাঠির আটি দিতে হয়েছে। তারা আটি নিয়ে পাট জাগ দিয়ে পাট বুঝিয়ে দিয়ে গেছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবার পাটের ফলন ভালো হয়েছে। পাশাপাশি পাট ও পাটকাঠির ভালো দাম পাওয়ায় কৃষকদের মধ্যে পাট চাষে আগ্রহও বাড়ছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, মৌসুমের শুরুতে কাউনিয়ার তিস্তার চরাঞ্চল ও বিভিন্ন বিলে পর্যাপ্ত পানি না থাকায় অনেক কৃষককে দূরবর্তী নদী কিংবা সেচ পাম্পের পানি ব্যবহার করে পাট জাগ দিতে হয়েছে। এতে উৎপাদন খরচ কিছুটা বেড়েছে। তবে বাজারে পাট ও পাটকাঠির ভালো দাম থাকায় সেই বাড়তি খরচ পুষিয়ে নিতে পারছেন কৃষকরা।

তিনি আরও জানান, কৃষকরা এখন আর শুধু ঘরের বেড়া বা জ্বালানি হিসেবে পাটকাঠি ব্যবহার করছেন না। চারকোল (পাটকাঠির কয়লা) ও পারটেক্স কারখানার প্রতিনিধিরা সরাসরি কৃষকদের কাছ থেকে ভালো দামে পাটকাঠির আটি কিনে নিচ্ছেন। পাটকাঠি দিয়ে পার্টিকেল বোর্ড এবং চারকোল তৈরি করে বিদেশে রপ্তানি হওয়ায় এর বাণিজ্যিক চাহিদাও বেড়েছে। এতে পাটকাঠির বাজারে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন

বড় সরদার বাড়ি সংস্কারে অনিয়মের অভিযোগ, কাজ স্থগিতের দাবি

০১ অক্টোবর ২০২৬

কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন জানান, চলতি মৌসুমে উপজেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭৪০ হেক্টর। সেখানে চাষ হয়েছে ৮৬৫ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ১০১ বেল। কৃষকদের উন্নত জাতের বীজ সরবরাহ ও প্রশিক্ষণ দেওয়ায় এবার পাটের গুণগত মান ও রঙ ভালো হয়েছে।

তিনি বলেন, বর্তমানে পাট ও পাটকাঠির যে দাম রয়েছে, তা অব্যাহত থাকলে আগামী মৌসুমে কাউনিয়ায় পাট চাষ আরও বাড়বে বলে আমরা আশা করছি।

পাট ও পাটকাঠির ভালো দাম অব্যাহত থাকলে আগামী দিনে কাউনিয়ায় পাট চাষের পরিমাণ আরও বাড়বে এবং পাটকাঠি কৃষকের জন্য গুরুত্বপূর্ণ বাড়তি আয়ের উৎস হিসেবে আরও বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কাউনিয়াপাটকৃষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে