Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
শিশুদের স্বপ্ন ফেরাচ্ছেন ইদ্রিস আলী
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শিগগিরই চালু হচ্ছে প্রবাসী কার্ড: প্রবাসী কল্যাণমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১৫:২৫
শিগগিরই চালু হচ্ছে প্রবাসী কার্ড: প্রবাসী কল্যাণমন্ত্রী

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও সম্প্রসারণের অংশ হিসেবে শিগগিরই ‘প্রবাসী কার্ড’ চালু হবে বলে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তার ভাষ্য, ক্ষমতায় আসার তিন মাসের মধ্যেই কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করেছে সরকার। একই ধারাবাহিকতায় প্রবাসীদের জন্যও বিশেষ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে সুবিধাভোগীরা পাবেন সরাসরি বিভিন্ন সেবা ও আর্থিক সহায়তা।

ঈদের পরদিন শুক্রবার (২৯ মে) মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যক্তিগত সফরকালে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের বাসভবনে আয়োজিত মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।

কুলাউড়ার সঙ্গে তার দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক উল্লেখ করেন মন্ত্রী। উপজেলার রাজনৈতিক সচেতনতা ও সাংগঠনিক শক্তির প্রশংসা করে তিনি বললেন, সিলেট বিভাগের মধ্যে রাজনৈতিক চর্চার ক্ষেত্রে কুলাউড়ার একটি স্বতন্ত্র অবস্থান রয়েছে। এখানে বিভিন্ন রাজনৈতিক ধারার সক্রিয় উপস্থিতি থাকলেও বিএনপি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে সক্ষম হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কুলাউড়ার সংগঠনের প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তারেক রহমানও, যোগ করেন তিনি।

কুলাউড়ার চার লেন সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন মন্ত্রী। বললেন, এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় তালিকা প্রস্তুত করা হলে দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি কারিগরি শিক্ষা সম্প্রসারণ, বিভিন্ন স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্স চালু এবং বিদেশি ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তার ভাষ্য, বিশ্ববাজারে এখন দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। তাই কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষতা উন্নয়ন এবং ভাষা শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক মো. রেদোয়ান খান, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রবাসী কার্ডপ্রবাসী কল্যাণমন্ত্রীকুলাউড়া
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৯ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    ইংল্যান্ড
    ০
    ২০ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    advertiseadvertise