Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তাড়াশ

জোঁকের উপদ্রবে বিপাকে কৃষক, হাত-পায়ে মোজা পরে ধান কাটছেন শ্রমিকরা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০০:৪১
জোঁকের উপদ্রবে বিপাকে কৃষক, হাত-পায়ে মোজা পরে ধান কাটছেন শ্রমিকরা

ছবি: আগামীর সময়

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বোরো ধানের ফসলি জমিতে জোঁকের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক ও কৃষি শ্রমিকরা। কয়েক দিনের টানা বর্ষণে নিচু জমিগুলোতে পানি জমে যাওয়ায় সেখানে জোঁকের আধিক্য দেখা দিয়েছে। রক্তচোষা এই প্রাণীর আক্রমণ থেকে বাঁচতে শ্রমিকরা হাত ও পায়ে কাপড়ের মোজা, মোটা পলিথিন অথবা গামবুট পরে ধান কাটার কাজ করছেন।

উপজেলার তালম, বারুহাঁস, দেশীগ্রাম ও মাধাইনগর ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, জমিতে নামলেই ছোট-বড় জোঁক শ্রমিকদের শরীরে জড়িয়ে ধরছে। এ কারণে ধান কাটার স্বাভাবিক গতি ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকায় তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে জোঁকের ভয়ে শ্রমিকরা ধান কাটতে অনীহা প্রকাশ করছেন অথবা স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত পারিশ্রমিক দাবি করছেন।

বারুহাঁস ইউনিয়নের বস্তুল গ্রামের কৃষি শ্রমিক ফরিদুল ইসলাম জানান, পানি আছে এমন জমিতে নামলেই জোঁক জড়িয়ে ধরে রক্ত চুষে নিচ্ছে। তার ভাষ্য, জোঁক কামড়ানো স্থানে দীর্ঘক্ষণ রক্ত ঝরে এবং অসহ্য চুলকানি হয়। এ কারণে বাধ্য হয়েই তারা বাজার থেকে গামবুট কিনছেন অথবা কাপড় ও পলিথিন দিয়ে বিশেষ ধরনের মোজা তৈরি করে সতর্কতার সাথে মাঠে নামছেন বলেও জানালেন তিনি।

স্থানীয় কৃষক ইজ্জত আলী ও সোলায়মান ফকির জানান, জোঁকের এই উপদ্রব তাদের জন্য ‘বোঝার ওপর শাকের আঁটি’ হয়ে দাঁড়িয়েছে। একদিকে বৃষ্টির কারণে ধান নুয়ে পড়ে পচে যাওয়ার উপক্রম হয়েছে, অন্যদিকে জোঁকের ভয়ে শ্রমিকরা চড়া দাম হাঁকাচ্ছেন। ফলে বিঘাপ্রতি উৎপাদিত ধানের প্রায় অর্ধেকই পারিশ্রমিক হিসেবে দিতে হচ্ছে বলে তারা দাবি করেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে তাড়াশে ২৩ হাজার ৩১৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। বর্তমানে ধান কাটার ভরা মৌসুম চললেও বিরূপ আবহাওয়া ও জোঁকের উপদ্রবে কৃষকের স্বপ্নভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে।

ভুক্তভোগী কৃষকরা বলছেন, অনেক শ্রমিক জোঁক আছে এমন জমিতে কাজ করতেই চাচ্ছেন না।

তাড়াশ পৌর এলাকার ভাদ্রাস ফসলি মাঠেও একই চিত্র দেখা গেছে। যেখানে শ্রমিকরা শরীর ঢেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত রোদ না উঠলে এবং জমির পানি না শুকালো জোঁকের এই উপদ্রব কমবে না যা বোরো ধান ঘরে তোলার লক্ষ্যমাত্রাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের এই সংকটময় মুহূর্তে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৩ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ৩
    অস্ট্রিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৫:০০ টা
    পর্তুগাল
    ০
    ক্রোয়েশিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ০
    মিসর
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    কেপ ভার্দে
    ০
    ০৪ জুলাই ২০২৬
    সকাল ৭:৩০ টা
    কলম্বিয়া
    ০
    ঘানা
    ০
    advertisement
    advertisement
    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    ০৩ জুলাই ২০২৬, ০১:০০

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩০

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৭

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩১

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৫

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    ০৩ জুলাই ২০২৬, ০১:০৮

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ০৩ জুলাই ২০২৬, ০০:১৩

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫২

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫৭

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫১

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    ০৩ জুলাই ২০২৬, ০২:২২

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    ০৩ জুলাই ২০২৬, ০২:১৬

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৯

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    ০৩ জুলাই ২০২৬, ০৩:০০

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise