Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হবিগঞ্জে শেষ মুহূর্তে পশুর দাম বৃদ্ধি, বৃষ্টিতে দুর্ভোগ

হবিগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৫:৩৫
হবিগঞ্জে শেষ মুহূর্তে পশুর দাম বৃদ্ধি, বৃষ্টিতে দুর্ভোগ

সংগৃহীত ছবি

হবিগঞ্জে কোরবানির পশুর হাটে শেষ মুহূর্তে দাম বাড়ার পাশাপাশি বৃষ্টির কারণে চরম দুর্ভোগে পড়েছেন ক্রেতা ও বিক্রেতারা। কয়েক ঘণ্টার ব্যবধানে ছাগল ও গরুর দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার পাশাপাশি কাদায় চলাচলও হয়ে পড়েছে কঠিন।

জেলা সদরসহ বিভিন্ন পশুর হাটে মঙ্গলবার রাত পর্যন্ত ঘুরে দেখা যায়, দুপুরে যে ছাগল ১১ হাজার টাকায় বিক্রি হয়েছিল, সন্ধ্যায় সেটির দাম বেড়ে ১৫ হাজার টাকায় দাঁড়ায়। কয়েক ঘণ্টার ব্যবধানে প্রায় ৪০ শতাংশ দাম বেড়ে যাওয়ায় চাপে পড়েন ক্রেতারা।

ব্যবসায়ীরা জানান, হাটে পশু রাখা ও রক্ষণাবেক্ষণের খরচ বেড়ে গেছে বৃষ্টির কারণে। ফলে শেষ সময়েও বেড়েছে দাম।

পুরান মুন্সেফী এলাকার আজিজ অ্যান্ড কোম্পানির ম্যানেজার সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে ১১ হাজার টাকায় একটি ছাগল কিনলেও রাতের দিকে একই ধরনের ছাগল ১৫ হাজার টাকায় কিনতে হয়েছে তাকে।

উত্তর শ্যামলী এলাকার ব্যবসায়ী ও সাংবাদিক নজরুল ইসলাম জানান, সোমবার প্রায় আট মণ ওজনের দুটি গরু ২ লাখ ৭৫ হাজার টাকায় কিনেছিলেন তিনি। একই ধরনের গরু মঙ্গলবার রাতে ৩ লাখ টাকায় বিক্রি হতেও দেখেছেন।

বানিয়াচংয়ের কুতুবখানী মহল্লার পাইকার শুকুর আলী বলেন, ‘কয়েকদিন ধরে এক বাজার থেকে আরেক বাজারে গরু নিয়ে ঘুরছি। খাবার, শ্রমিকদের মজুরি ও বৃষ্টির কারণে খরচ বেড়েছে। এখন পর্যন্ত লোকসানে আছি। দাম না পেলে কসাইখানায় কেজি দরে বিক্রি করব, তাও আসল উঠবে কি না জানি না।’

অন্যান্য পাইকারদেরও ভাষ্য, গত দুই দিন বাজারে তেমন বেচাকেনা হয়নি। অনেক ক্রেতা শেষ মুহূর্তে সরাসরি খামার থেকে পশু কিনে নিচ্ছেন।

বৃষ্টির কারণে জেলার ৬৩টি পশুর হাটেই দুর্ভোগে পড়েছেন ক্রেতা ও বিক্রেতারা। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, জেলায় পারিবারিক ও খামার পর্যায়ে প্রায় ১ লাখ ২০ হাজার গরু প্রস্তুত করা হয়েছে, যেখানে চাহিদা প্রায় ৪৬ হাজার। মঙ্গলবার রাত পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ৩৫ হাজার পশু।

চিকিৎসক মঈনুল হাসান শাকিল জানান, পাঁচ লাখ টাকায় দুটি বড় গরু কিনেছে তার পরিবার। ‘কয়েক বছর ধরেই শেষ দুই দিনে বৃষ্টি হয়। এতে পছন্দের গরু পাওয়া যায় না, দামও বেড়ে যায়। তাই এবার আগেই কিনে নিয়েছি। তবে মঙ্গলবার রাতে ছাগল কিনতে গিয়ে আবারও দুর্ভোগে পড়তে হয়েছে।’

হবিগঞ্জ পৌর জামায়াতের আমীর আতিকুল ইসলাম সোহাগকে শহরের সুলতানমামুদপুর চৌরাস্তায় দাঁড়িয়ে পশুর দামদর করতে দেখা যায়। তিনি বলেন, কাদার কারণে হাটে যেতে না পেরে এখানে এসেই কেনাকাটা করছেন। শেষ মুহূর্তে দাম বেড়ে যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

হবিগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে শেষ সময়ে কেনাবেচায় দুর্ভোগ বেড়েছে এবং দামেও প্রভাব পড়েছে। তার আশা, আবহাওয়া ভালো হলে বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে এবং ঈদের দিনও পশু কিনে পরদিন কোরবানি করবেন অনেকে।

হবিগঞ্জকোরবানির পশুবৃষ্টিতে দুর্ভোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর  পেতে হবে ব্যাংক এমডিদের

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর পেতে হবে ব্যাংক এমডিদের

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস