Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তালতলী

ভিজিএফের চাল আত্মসাৎ মামলায় বাদী-সাক্ষী সবাই ইউপি সদস্য

বরগুনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১৮:৪৯
ভিজিএফের চাল আত্মসাৎ মামলায় বাদী-সাক্ষী সবাই ইউপি সদস্য

মামলার আসামি মো. ফজলুল হক বাচ্চু

বরগুনার তালতলীতে এক ইউপি সদস্যের বিরুদ্ধে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার বরগুনা সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল-১ আদালতে দুর্নীতি দমন আইনে মামলাটি করেন একই ইউনিয়নের অপর ইউপি সদস্য মুহাম্মদ রেদওয়ান উল্লাহ।

বিচারক সাইফুর রহমান আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী সমন্বিত কার্যালয়কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার আসামি মো. ফজলুল হক বাচ্চু কড়ইবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ১ নম্বর প্যানেল চেয়ারম্যান। বাদী মুহাম্মদ রেদওয়ান উল্লাহ একই ইউনিয়নের একজন ইউপি সদস্য ও ২ নম্বর প্যানেল চেয়ারম্যান। মামলায় ছয়জন সাক্ষী রাখা হয়েছে, তারাও সবাই ওই ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য।


আরও পড়ুন

৫০ বছর ধরে বায়োস্কোপ দেখান আগৈলঝাড়ার সর্বানন্দ মধু

২৫ জুন ২০২৬

মামলার অভিযোগে জানা গেছে, বঙ্গোপসাগর ও নদ-নদীতে জাটকা ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত চার মাসের জন্য মোট ৬৬ টন ৮৮০ কেজি চাল বরাদ্দ দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। এ সংক্রান্ত পৃথক দুটি স্মারক জারি করা হয় গত ৩ মার্চ ও ২ এপ্রিল।


অভিযোগে বলা হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় জেলেদের মধ্যে মানবিক সহায়তার চাল বিতরণের দায়িত্ব লিখিতভাবে দেওয়া হয় ইউপি সদস্য মো. ফজলুল হক বাচ্চুকে। পরে গত ১০ এপ্রিল ইউনিয়নের নিবন্ধিত ৭৬৫ জন জেলের মধ্যে ৮০ কেজি করে মোট ৬১ টন ২০০ কেজি চাল বিতরণ করা হলেও অবশিষ্ট ৫ টন ৬৮০ কেজি চাল আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়।

বাদীর দাবি, দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি হয়েও অভিযুক্ত ইউপি সদস্য সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য গত ২২ এপ্রিল বরগুনা জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বরিশাল বিভাগীয় পরিচালক এবং পটুয়াখালী সমন্বিত আঞ্চলিক কার্যালয়ে রেজিস্ট্রি ডাকযোগে লিখিত অভিযোগ দেন। পরে ৪ জুন দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিস পাঠানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা।


আরও পড়ুন

ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, হাসপাতালে ১৯৮

২৫ জুন ২০২৬

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইউপি সদস্য মো. ফজলুল হক বাচ্চু। তার দাবি, আমার বিরুদ্ধে আনা চাল আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম হয়নি। নিয়ম মেনেই সব বরাদ্দ বিতরণ করা হয়েছে।


বাদীপক্ষের আইনজীবী মো. জিয়াউদ্দিন বললেন, সরকারি চাল আত্মসাতের তথ্যের ভিত্তিতেই মামলাটি করা হয়েছে। আদালত দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

তালতলীআত্মসাৎমামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন