Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

চাঁদপুরে কালবৈশাখীর তাণ্ডবে ভুট্টা চাষিদের স্বপ্নভঙ্গ

চাঁদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪০
চাঁদপুরে কালবৈশাখীর তাণ্ডবে ভুট্টা চাষিদের স্বপ্নভঙ্গ

চাঁদপুরের মতলব উত্তরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির থাবায় ভুট্টা চাষে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। ঝড়ে গাছ উপড়ে যাওয়ার পর এখন টানা বৃষ্টিতে ঘরে তোলা ফসল পচে যাওয়ার উপক্রম হয়েছে। উপজেলার ছেংগারচর পৌরসভার দেওয়ানজীকান্দি গ্রামসহ বিভিন্ন এলাকায় শত শত কৃষকের উঠোনে স্তূপ করে রাখা ভুট্টা থেকে বাষ্প বের হতে দেখা গেছে, যা পচনের আগাম সংকেত দিচ্ছে। রোদ না থাকায় ফসল শুকাতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় চাষিরা।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে মতলব উত্তরে ২ হাজার ৪৪০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। এর মধ্যে সাম্প্রতিক ঝড় ও শিলাবৃষ্টিতে অন্তত ৫০ হেক্টর জমির ফসল সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠের ফসলের পাশাপাশি উঠোনে রাখা ভুট্টা নিয়েও এখন নতুন সংকট তৈরি হয়েছে।

কৃষি উদ্যোক্তা ইমরান হোসেন তার অসহায়ত্বের কথা তুলে ধরে জানান, গত মাসের ঝড়ে তার ১৫০ শতক জমির ভুট্টা গাছ মাটিতে লুটিয়ে পড়েছিল। অনেক কষ্টে সেই ফসল সংগ্রহ করে বাড়ির উঠোনে শুকাতে দিলেও টানা বৃষ্টিতে এখন পচন শুরু হয়েছে। তার ভাষ্য, প্লাস্টিকের চট সরালেই ভেতর থেকে গরম বাষ্প বের হচ্ছে। আর কয়েকদিন এমন আবহাওয়া থাকলে সব শেষ হয়ে যাবে। একই গ্রামের কৃষক জসীমউদ্দিন আক্ষেপ করে বললেন, অনেক আশা নিয়ে এবার চাষ করেছিলাম। প্রথমে ঝড়ে গাছ পড়ে গেল, আর এখন উঠোনে রাখা ভুট্টা ঘেমে নষ্ট হয়ে যাচ্ছে। আব্দুল জব্বার, দুলাল হোসেন ও শাহজালালসহ আরও অনেক কৃষকের স্বপ্ন এখন বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়ার পথে।

স্থানীয় কৃষকদের মতে, রোদ না থাকায় ভুট্টাগুলো ছড়িয়ে রাখা সম্ভব হচ্ছে না। ফলে স্তূপ করা ভুট্টার ভেতরে অতিরিক্ত আর্দ্রতা ও তাপ তৈরি হয়ে দ্রুত পচন ধরছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দু-এক দিনের মধ্যে আকাশ পরিষ্কার ও রোদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী এই পরিস্থিতির সত্যতা নিশ্চিত করে জানান, অতিবৃষ্টি ও শিলার কারণে ভুট্টা ও বোরো ধানের ক্ষতির ঝুঁকি বেড়েছে। তিনি পরামর্শ দেন যে, ভুট্টা স্তূপ করে না রেখে সাধ্যমতো ছড়িয়ে শুকাতে হবে, যাতে পচনের মাত্রা কমানো যায়। মূলত ঝড়ের ক্ষতি পুষিয়ে ওঠার আগেই প্রতিকূল আবহাওয়া কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    শেয়ার করুন:
    Advertisement
    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৮

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    advertiseadvertise