Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন: স্পিকার

ভোলা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১৬:৪৯
নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন: স্পিকার

নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ । তিনি বলেছেন, ‘ব্যাপক বিত্তশালী নয়, তবে সমাজে গ্রহণযোগ্যতা আছে তাদেরকে নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত। এজন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়।’

আজ বৃহস্পতিবার সকালে ভোলা সার্কিট হাউজে জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্পিকার।

অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে বলেছি যে, তারা এমনভাবে একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে সমাজের সৎ, নিরপেক্ষ এবং ভাল লোকের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হয়নি। বর্তমান সরকার মাত্র এক বছর এখনো হয়নি। তত্ত্বাবধায়ক (অন্তর্বর্তীকালীন) সরকারেরও এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। তাদের কাছ থেকে যথেষ্ট উদ্যোগ দেখিনি।’

আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে থেকে মনে হয়, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই
স্পিকার

স্থানীয় সরকার নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়া উচিত বলে মনে করেন স্পিকার। বললেন, ‘সরকারের যারা রয়েছেন তাদের বক্তব্য থেকে যেটা অনুধাবন করতে পারি, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। স্থানীয় সরকারের নির্বাচনসমূহ—এটি সর্বনিম্ন স্তর যেহেতু এটি খুবই গুরুত্বপূর্ণ স্তর। আমি আশা করি আগামী স্থানীয় সরকারের নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।’

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে স্পিকার বলেন, আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে হয়, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই।

এ সময় উপস্থিত ছিলেন, সার্কিট হাউজে জেলা প্রশাসক ডা. শমীম রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

স্পিকার গত ১৯ অক্টোবর থেকে তার সংসদীয় আসন ভোলা-৩-এর লালমোহন ও তজুমদ্দিনে অবস্থান করছিলেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপ পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সফর শেষে বৃহস্পতিবার ঢাকার উদ্দেশে রওনা দেন স্পিকার।

স্পিকারমেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমআওয়ামী লীগসরকারশেখ হাসিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    দিনলিপি

    দিনলিপি

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক