Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজশাহীতে বাইক-কারের বহরে ফুটবলপ্রেমীদের বর্ণিল শোভাযাত্রা

আমজাদ হোসেন, রাজশাহী
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৯:০৭
রাজশাহীতে বাইক-কারের বহরে ফুটবলপ্রেমীদের বর্ণিল শোভাযাত্রা

ছবি: আগামীর সময়

বিশ্বকাপ মানেই আবেগ, উন্মাদনা আর প্রিয় দলের প্রতি নিঃশর্ত ভালোবাসা। মাঠের লড়াইয়ের উত্তাপ যখন ছড়িয়ে পড়েছে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে, তখন সেই উচ্ছ্বাসের ঢেউ এসে আঘাত হেনেছে রাজশাহীর রাজপথেও। প্রিয় দলের পতাকা, জার্সি, স্লোগান আর শতাধিক মোটরসাইকেল ও প্রাইভেটকারের বহরে আজ শুক্রবার বিকালে এক বর্ণিল ফুটবল উৎসবে মেতে ওঠে পুরো নগরী।

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে রাজশাহীর ফুটবলপ্রেমীদের সংগঠন ফুটবল ফ্যানস অব রাজশাহীর উদ্যোগে আয়োজন করা হয় ‘ফিফা ওয়ার্ল্ড কাপ গ্র্যান্ড র‍্যালি’। বিকালে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি। এতে অংশ নেন বিভিন্ন দেশের ফুটবল সমর্থক, তরুণ-যুবক, ক্রীড়াপ্রেমী এবং সাধারণ দর্শনার্থীরা।

র‍্যালিতে ছিল আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেন, পর্তুগালসহ বিশ্বের বিভিন্ন ফুটবল পরাশক্তির পতাকার সমারোহ। কেউ প্রিয় দলের জার্সি গায়ে, কেউ মোটরসাইকেল কিংবা প্রাইভেটকার সাজিয়ে যোগ দেন এই ব্যতিক্রমী আয়োজনে। বিশ্বকাপের থিম সং, উচ্ছ্বাসময় স্লোগান আর সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো নগরী যেন পরিণত হয় এক ক্ষুদ্র ফুটবল কার্নিভালে।

আয়োজকদের মতে, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষে মানুষে বন্ধন গড়ে তোলার এক অনন্য মাধ্যম। বিভিন্ন দেশের সমর্থক হলেও খেলাটির প্রতি ভালোবাসাই সবাইকে একই ছাতার নিচে নিয়ে এসেছে। বিশ্বকাপের আনন্দকে আরও ছড়িয়ে দিতে এবং ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই এই আয়োজন।

র‍্যালিতে অংশ নেওয়া ফুটবলপ্রেমী জুবায়ের রশীদ বললেন, রাজশাহীতে ফুটবলপ্রেমীদের এমন মিলনমেলা সত্যিই আনন্দের। আমরা ভিন্ন ভিন্ন দলের সমর্থক হলেও আমাদের পরিচয় একটাই- আমরা ফুটবলপ্রেমী। বিশ্বকাপকে ঘিরে এমন আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে।

খেলাধুলাকে সামাজিক সম্প্রীতি ও ইতিবাচক সংস্কৃতির বাহক হিসেবে উল্লেখ করে রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান রবীন বলেছেন, ‘ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। বিশ্বকাপকে ঘিরে রাজশাহীর তরুণদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত ইতিবাচক। খেলাধুলা মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ তৈরি করে এবং যুবসমাজকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডের দিকে এগিয়ে নেয়।’

প্রাইভেটকার নিয়ে র‍্যালিতে অংশ নেওয়া সায়েম সরকারের ভাষ্য, ‘বিশ্বকাপ এলেই ফুটবলপ্রেমীদের মধ্যে অন্যরকম উচ্ছ্বাস কাজ করে। সেই আনন্দকে সবার সঙ্গে ভাগাভাগি করতেই আমরা এই র‍্যালিতে অংশ নিয়েছি। বিভিন্ন দলের সমর্থকরা একসঙ্গে আনন্দ উদযাপন করেছেন, যা সত্যিই দারুণ একটি অভিজ্ঞতা।’

র‍্যালি চলাকালে নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ। সড়কের পাশে দাঁড়িয়ে অনেকে রঙিন পতাকা, সুসজ্জিত মোটরসাইকেল ও গাড়ির বহর উপভোগ করেন। কেউ মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন, আবার কেউ হাত নেড়ে শুভেচ্ছা জানান অংশগ্রহণকারীদের। ফলে পুরো আয়োজন জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ।

বিশ্বকাপের উত্তেজনা মাঠে সীমাবদ্ধ থাকে না, তা ছড়িয়ে পড়ে মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও আবেগেও। রাজশাহীর এই বর্ণাঢ্য শোভাযাত্রা যেন সেই চিরচেনা ফুটবল ভালোবাসারই প্রতিচ্ছবি। যেখানে প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু বিভেদ নেই। আছে শুধু খেলাকে ঘিরে মিলন, আনন্দ আর উচ্ছ্বাস।

ফুটবল বিশ্বকাপরাজশাহী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৭

    advertiseadvertise