নাটোরে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি

নাটোরে একটি পুকুর থেকে কমর কুমার দাস (৩৮) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের বনবেলঘড়িয়া এলাকা থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
মৃত কমর শহরের লেংগুরিয়া মধ্যপাড়া বিহারিপাড়া এলাকার মৃত হীরা লালা দাসের ছেলে।
স্থানীয়রা সকালে কমরের দেহ পুকুরে ভাসতে দেখেন। তারা খবর দেন পুলিশে।
কমর মাদকাসক্ত ছিলেন বলে জানান তারা।
নাটোর সদর থানার ওসি মনসুর রহমানের ভাষ্য, মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল রাতে পুকুরে ডুবে তার মৃত্যু হতে পারে।





