নালিতাবাড়ী
গারো পাহাড় সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
শেরপুর প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড় সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ ওষুধ জব্দ করেছে।
আজ রবিবার সকালে নালিতবাড়ী উপজেলার পানিহাতা গারোপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়। বিষয়টি বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে।
বিজিবি জানায়, চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে গারোপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করে বিজিবি সদস্যরা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লে. কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।



