সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্টগার্ড।শুক্রবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. আবুল কাশেম।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, একটি অসাধু চক্র ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ওষুধ বাংলাদেশে নিয়ে আসবে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার রাত দুইটার দিকে কোস্টগার্ড স্টেশন কৈখালী শ্যামনগর থানার কৈখালীর যাদবপুর ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালায়।অভিযানে যাদবপুর বা...