টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে শেরপুরের নালিতাবাড়ীতে নদীগর্ভে তলিয়ে গেছে চেল্লাখালী নদীর ওপর নির্মিত একটি লোহার সেতু। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৬টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের।এতে যাতয়াত নিয়ে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। দ্রুত অস্থায়ী পারাপারের ব্যবস্থা ও স্থায়ী সেতু নির্মাণের দাবি স্থানীয়দের।সরেজমিন দেখা যায়, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ২০ জুলাই দুপুরে হঠাৎ করেই বেড়ে যায় নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর পানি। এতে নালিতাবাড়ী উপজেলার নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটা...