Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মেঘনার স্রোতে ধসে যাচ্ছে ইলিশা ঘাট

  • যাত্রী চলাচল বন্ধ হুমকিতে ভোলা শহর রক্ষা বাঁধ
মলয় দে, ভোলা
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:২৩
মেঘনার স্রোতে ধসে যাচ্ছে ইলিশা ঘাট

নদীর তীরে নির্মিত সুরক্ষা অবকাঠামোর শত শত সিসি ব্লক বিলীন হয়ে গেছে নদীগর্ভে। ছবি: সংগৃহীত

মেঘনা নদীর তীব্র স্রোত ও উজানের পানির চাপ আবারও ভাঙনের মুখে ফেলেছে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকাকে। নদীর তীরে নির্মিত সুরক্ষা অবকাঠামোর শত শত সিসি ব্লক বিলীন হয়ে গেছে নদীগর্ভে। এ অবস্থায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে গুরুত্বপূর্ণ এই লঞ্চঘাটে যাত্রী ওঠানামা। শুধু লঞ্চঘাট নয়, একই সঙ্গে ঝুঁকির মুখে পড়েছে ইলিশা ফেরিঘাট, মাছঘাট এবং ভোলা শহর রক্ষা বাঁধ।

স্থানীয় বাসিন্দারা বলছেন, গত ১৪ জুলাই থেকে বেড়েছে মেঘনার স্রোতের তীব্রতা। এর সঙ্গে উজানের পানির চাপ যুক্ত হওয়ায় লঞ্চঘাটসংলগ্ন এলাকায় সিসি ব্লক একের পর এক ধসে পড়তে শুরু করে। এর মধ্যে ১৫-২০ মিটার এলাকা জুড়ে চার স্তরের শত শত ব্লক চলে গেছে নদীগর্ভে। পাশের আরও প্রায় ১০ মিটার এলাকায় বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ভাঙনের বিস্তার নদীতীরের ব্যবসাপ্রতিষ্ঠানেও আঘাত হেনেছে। কয়েকটি দোকান বিলীন হয়েছে নদীগর্ভে। যেসব দোকান এখনো টিকে আছে, সেগুলোর মালিকরা তড়িঘড়ি করে সরিয়ে নিচ্ছেন মালামাল। ব্যবসায়ী মো. সিদ্দিক মোল্লা বললেন, ‘ভাঙন প্রতিদিনই বাড়ছে। পাশের কয়েকটি দোকান চলে গেছে নদীতে। আমাদের দোকানও রয়েছে ঝুঁকিতে। দ্রুত ব্যবস্থা না নিলে হারাতে হবে সবকিছু।’

স্থানীয়দের দাবি, এটি নতুন কোনো সংকট নয়। ২০২৩ ও ২০২৪ সালেও একই এলাকায় একাধিকবার সিসি ব্লক ধসের ঘটনা ঘটেছিল। তখনো জরুরি ভিত্তিতে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি।

পানি উন্নয়ন বোর্ডের ভোলা ডিভিশন-১ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন আরিফের ভাষ্য, ‘পরিদর্শন করা হয়েছে ভাঙনকবলিত এলাকা। জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ স্থানে জিওব্যাগ ডাম্পিং করে ভাঙন নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পর্যবেক্ষণ করা হচ্ছে পরিস্থিতি।’

ইলিশা ঘাটমেঘনা নদীলঞ্চঘাটমাছঘাটপানি উন্নয়ন বোর্ডসিসি ব্লক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    রূপপুর সতর্কতা

    রূপপুর সতর্কতা

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ