Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মুন্সিগঞ্জ

সাবেক রাষ্ট্রদূতের কবরের বেড়া কেটে নিয়ে গেল সুইজারল্যান্ডপ্রবাসী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫০
সাবেক রাষ্ট্রদূতের কবরের বেড়া কেটে নিয়ে গেল সুইজারল্যান্ডপ্রবাসী

সংগৃহীত ছবি

ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও সচিব আবুল কাশেমের কবর ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ অক্টোবর) মুন্সিগঞ্জের গজারিয়ার কাজীপুরা গ্রামের একটি কবরস্থানে ঘটে এ ঘটনা।

আবুল কাশেম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গজারিয়া উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলামের বড় ভাই।

স্থানীয়দের ভাষ্য, কাজীপুরা কবরস্থানে প্রায় ১০০ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে আবুল কাশেম ও তার পরিবার ৩৯ শতাংশ জমি দান করেন। এ ছাড়া কবরস্থানের জন্য আর্থিক সহায়তাও দেন তারা। এ অবদানের স্বীকৃতিস্বরূপ তৎকালীন কবরস্থান পরিচালনা কমিটি তাদের পরিবারের সদস্যদের কবর দেওয়ার জন্য তিন শতাংশ জমি নির্দিষ্ট করে দেয়। পরে ওই জায়গার চারপাশে স্টিলের বেড়া দেওয়া হয়। সেখানে আবুল কাশেমসহ তার পরিবারের সদস্যদের দাফন করা হয়।

অভিযোগ রয়েছে, সুইজারল্যান্ডপ্রবাসী শাহাদাত হোসেন গত দুই বছর ধরে ওই তিন শতাংশ জমি নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন। এর আগে কয়েকবার বেড়া কেটে ফেলার হুমকিও দেন তিনি। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে লোকজন নিয়ে কবরস্থানে ঢুকে তিনি সীমানার স্টিলের বেড়া কেটে নিয়ে যান বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

আরও পড়ুন

আশুলিয়ায় আগুনে পুড়ল গোডাউন ও বসতঘর

১০ অক্টোবর ২০২৬

ঘটনার প্রত্যক্ষদর্শী ও কাজীপুরা ঈদগাহ ও কবরস্থান কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, ‘কবরস্থানের জন্য আবুল কাশেমের পরিবার ৩৯ শতাংশ জমি ও টাকা-পয়সা দান করেছিল। সম্মানের খাতিরে আমরা তিন শতাংশ জায়গা তাদের পারিবারিক কবরস্থান হিসেবে ব্যবহারের জন্য নির্দিষ্ট করে বেড়া দিয়ে দিই। কিন্তু আজ সকালে ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয় শাহাদাত লোকজন নিয়ে এসে স্টিলের বেড়াটি কেটে নিয়ে গেছে। এটি অত্যন্ত নিন্দনীয় কাজ।’

ঈদগাহ ও কবরস্থান কমিটির বর্তমান সভাপতি আহসান উল্লাহ বলেন, ‘পূর্বের কমিটি রেজুলেশন করে জায়গাটি তাদের দিয়েছিল। কোনো সিদ্ধান্ত নিতে হলে কমিটি নেবে, শাহাদাত কে? সন্ত্রাসী কায়দায় ক্ষমতার দাপট দেখিয়ে সে এই কাজ করেছে। আমরা এর বিচার চাই।’

তবে স্থাপনা ভাঙচুরের কথা স্বীকার করে শাহাদাত হোসেন বলেন, ‘ওখানে আমাদের জমিও দান করা আছে। ওরা কেন আলাদা সীমানা দেবে?’

এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমেই প্রথম জানলাম। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’

মুন্সীগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির