Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খাল ভরাট করে মাছের ঘের, ডুবছে ২০ একর জমির পাকা ধান

নেত্রকোনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ মে ২০২৬, ২০:২৪
খাল ভরাট করে মাছের ঘের, ডুবছে ২০ একর জমির পাকা ধান

ছবি: আগামীর সময়

নেত্রকোনার বারহাট্টায় খালের মুখ বন্ধ করে মাছের ঘের নির্মাণের অভিযোগ উঠেছে শাহজাহান মড়ল নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে অন্তত ২০ একর জমির পাকা ধান তলিয়ে গেছে বলে অভিযোগ স্থানীয় কৃষকদের।

তাদের অভিযোগ, সিংধা ইউনিয়নের আশিয়ল গ্রামের পূর্বপাড়ার খালটি কাটাখালী নদীর সঙ্গে সংযুক্ত ছিল। এই খাল দিয়ে বর্ষা ও জমির অতিরিক্ত পানি নদীতে নেমে যেত। সম্প্রতি খালের মুখ বন্ধ করে সেখানে মাছের ঘের তৈরি করায় পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের নিচু বিলে পানি জমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

জমিতে পানি জমে থাকায় পাকা ধান নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান কৃষকরা। অনেক জায়গায় হারভেস্টার মেশিন ব্যবহার করা যাচ্ছে না। শ্রমিক সংকটের কারণে হাতে ধান কাটাও কঠিন হয়ে পড়েছে। এতে কয়েক হাজার মণ ধান নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় কৃষক ইলিয়াস মিয়া বলেছেন, ‘খালের মুখ বন্ধ থাকায় বিলে পানি আটকে গেছে। বৃষ্টির পানিতে ধান তলিয়ে যাচ্ছে। শ্রমিক পাওয়া যাচ্ছে না, তাই কোমর পানিতে নেমে নিজেদেরই ধান কাটতে হচ্ছে। অনেক ধান ঘরেই তোলা যাবে না।’

আরেক কৃষক মাজহারুল ইসলাম উল্লেখ করেন, ধান তলিয়ে যাওয়ায় তার ছেলেকে স্কুল থেকে এনে মাঠে কাজ করাচ্ছেন। যতটুকু সম্ভব ধান ঘরে তোলার চেষ্টা করছেন বলে জানান তিনি। তিনি বলেছেন, খালের মুখ খুলে দিলে এলাকার কৃষকরা উপকৃত হতো।

কৃষক নুরনবী বলেছেন, খালটি সচল থাকলে আশপাশের একাধিক বিলের পানি সহজে নদীতে নামতে পারত এবং নৌকায় ফসল পরিবহন করা যেত।

অভিযুক্ত শাহজাহান মড়ল দাবি করেন, খালের কিছু অংশ তার ফিশারির মধ্যে পড়েছে। নিজের জায়গা হওয়ায় সেখানে খাল রাখতে চান না বলে জানান তিনি। কয়েক বছর আগে ভরাটের সময় কেউ বাধা না দেওয়ার কথাও উল্লেখ করেন।

এলাকাবাসীর দাবি, সরকারি খাল দখলমুক্ত করে দ্রুত খনন করা হলে পানিপ্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষকদের ক্ষতি কমবে।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী জানান, বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেনেছেন। কৃষকদের স্বার্থে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, বিষয়টি তার জানা ছিল না। প্রশাসনের সহযোগিতা ছাড়া এ ধরনের সমস্যার সমাধান সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করার পরামর্শ দেন।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জিনিয়া জামান জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ঘটনাটি তদন্ত করে জানাতে বলা হবে।

নেত্রকোনার বারহাট্টাখাল ভরাট করে মাছের ঘেরডুবছে ২০ একর জমির পাকা ধান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা