Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

উখিয়া

পাহাড় কাটতে বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা

রামু (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৪
পাহাড় কাটতে বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা

ছবি: আগামীর সময়

উখিয়ায় সরকারি বনভূমির পাহাড় কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও বন বিভাগের কর্মচারী (বন মুন্সি) ইসমাইল আহত হয়েছেন।

‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উখিয়া বন রেঞ্জের থাইংখালী বনবিটের গজোঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গজোঘোনা এলাকায় সরকারি বনভূমির পাহাড় কেটে ডাম্পারযোগে মাটি পাচার করা হচ্ছে—এমন খবর পেয়ে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে যান। এ সময় বনকর্মীরা পাহাড় কাটার কাজে বাধা দেন।

বন বিভাগের অভিযোগ, পাহাড় কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় জসিম উদ্দিনের নেতৃত্বে একদল লোক বন কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা দা, কিরিচ ও আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হামলা চালায় বলেও অভিযোগ করা হয়েছে। এতে বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও বন মুন্সি ইসমাইল আহত হন।

আরও পড়ুন

বারিধারায় শ্রমিককে চাপা দেওয়া গাড়িটির সেই কিশোর গ্রেপ্তার

২৩ সেপ্টেম্বর ২০২৬

পরে তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

‎এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তবে হামলার অভিযোগের বিষয়ে জসিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উখিয়াপাহাড়হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: