Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রংপুরে চার হত্যা

তালাবদ্ধ ঘরে জিলা স্কুলের শিক্ষকের পরিবারের মরদেহ, পরিকল্পিত হত্যার সন্দেহ

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০২:৩৫
তালাবদ্ধ ঘরে জিলা স্কুলের শিক্ষকের পরিবারের মরদেহ, পরিকল্পিত হত্যার সন্দেহ

জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও তার পরিবার। ছবি: সংগৃহীত

রংপুর নগরীর কামালকাছনা মাছুয়াপাড়া এলাকায় তালাবদ্ধ একটি দোতলা বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী গৃহিণী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে কারমাইকেল কলেজ থেকে সদ্য মাস্টার্স পাস করা আগামী চক্রবর্তী (২৫) এবং ছেলে রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী প্রিয়ম চক্রবর্তী (১২)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীর বাসাটি কয়েক দিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ার পাশাপাশি বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সন্দেহ হয় স্থানীয়দের। পরে পুলিশকে খবর দেন তারা। ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরের ভেতর পরিবারের চার সদস্যের মরদেহ দেখতে পায় পুলিশ।

পুলিশ জানায়, দোতলা বাড়িটির প্রধান ফটক তালাবদ্ধ ছিল। তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দোতলার একটি ঘরের খাটের নিচ থেকে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ, দোতলায় ওঠার সিঁড়ি থেকে প্রীতিলতা ও আগামী চক্রবর্তীর মরদেহ এবং বাড়ির ছাদ থেকে গণপতি চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড অথবা পারিবারিক কোনো চরম ট্র্যাজেডি হতে পারে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ ও সময় এখনো জানা যায়নি। কারণ উদঘাটনে ঘটনাস্থলে তদন্ত করছে পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল। ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মরদেহগুলো।

আরও পড়ুন

রিমান্ডে ২০ দিন, উদ্ধার হয়নি ‘অস্ত্রের বাটও’

২৩ আগস্ট ২০২৬

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থার তদন্ত দল রয়েছে। আমরা এ ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা করছি। তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

তিনি আরও জানান, সিআইডির তদন্ত দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে। কীভাবে এই ঘটনা ঘটেছে, তা জানতে শুরু হয়েছে তদন্ত কার্যক্রম।

স্থানীয়রা জানান, গণপতি চক্রবর্তী গত বছরের ডিসেম্বরে রংপুর জিলা স্কুলের শিক্ষকতা থেকে অবসর নেন। এরপর রংপুর সমবায় মার্কেটে একটি হোমিওপ্যাথি চেম্বারে নিয়মিত চিকিৎসাসেবা দিতেন তিনি। তার গ্রামের বাড়ি মিঠাপুকুর উপজেলার মির্জাপুর এলাকায়।

ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ।

রংপুরচার খুনজিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে