Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

উজিরপুর

সড়ক নেই ৭ কোটি টাকার সেতুর

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৪
সড়ক নেই ৭ কোটি টাকার সেতুর

বরিশালের উজিরপুরের ধামুড়া-শোলক সড়কে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি দেড় বছর ধরে দাঁড়িয়ে আছে। তবে এখনো নির্মাণ হয়নি দুই পাশের সংযোগ সড়ক। ফলে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত সেতুটি জনসাধারণের কোনো কাজে আসছে না। এরই মধ্যে সংযোগ সড়ক নির্মাণের জন্য জমি ব্যবহার নিয়ে স্থানীয় জমির মালিকদের সঙ্গে বিরোধ দেখা দিয়েছে।

এলজিইডি সূত্রে জানা গেছে, সেতুর সংযোগ সড়কের ঢাল নির্মাণের জন্য প্রায় ৩৪ ফুট সরকারি খাসজমি প্রয়োজন। স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই জমি দখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে ব্যক্তিমালিকানাধীন জমি ব্যবহারের বিষয়েও আপত্তি তুলেছেন জমির মালিকরা।

বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত সেতুটির ব্যয় ৬ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৫৩৫ টাকা। দেড় বছর আগে নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি এখনো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, সেতুটি চালু হলে এলাকার মানুষের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন সহজ হবে।

স্থানীয় জমির মালিকদের অভিযোগ, প্রয়োজনীয় জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের আইনগত প্রক্রিয়া শেষ না করেই সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ঘটনায় উপজেলা এলজিইডির প্রকৌশলী সুব্রত রায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

আরও পড়ুন

ডেঙ্গুতে মৃত্যুহীন দিন আজ

২৭ আগস্ট ২০২৬

জমির মালিক আব্দুর রব হাওলাদার বলেন, সেতু নির্মাণের সময় তার জমির ওপর দিয়ে সংযোগ সড়ক নির্মাণের কথা বলা হলে তিনি আপত্তি জানান। তখন সরকারি নিয়মে জমি অধিগ্রহণের কথা বলা হয়েছিল। কিন্তু সেতুর কাজ শেষ হওয়ার পরও জমি অধিগ্রহণ বা ক্ষতিপূরণের বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বরং জমি ছেড়ে দিতে চাপ দেওয়া হচ্ছে।

আরেক জমির মালিক মাসুম হাওলাদারের অভিযোগ, জমি না ছাড়লে মামলা দেওয়ার হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। তার দাবি, সরকারি প্রকল্পের জন্য ব্যক্তিমালিকানাধীন জমি প্রয়োজন হলে আইন অনুযায়ী অধিগ্রহণ করে ক্ষতিপূরণ দিতে হবে।

এদিকে সেতু নির্মাণের আগে সংযোগ সড়কের জন্য প্রয়োজনীয় জমি নিশ্চিত করা হয়নি কেন, সেই প্রশ্নও তুলেছেন স্থানীয়রা। তাদের মতে, প্রকল্প বাস্তবায়নের সময় জমির বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এখন এর দায় জমির মালিকদের ওপর চাপানো উচিত নয়।

উজিরপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী সুব্রত রায় বলেন, ওখানে আমাদের ৩৪ ফুট সরকারি খাসজমি আছে। জমিতে ব্রিজের ঢাল নামবে। ব্যক্তিমালিকানাধীন জমি ব্যবহারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

উজিরপুরসড়কসেতু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি