Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সিলেটে নজরুল জন্মজয়ন্তী পালন

সিলেট অফিস
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৮:৪৬
শেয়ার করুন:
সিলেটে নজরুল জন্মজয়ন্তী পালন

ছবি: আগামীর সময়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে শ্রদ্ধা নিবেদন, গান ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে দিনটি পালন করেছে সিলেট নজরুল পরিষদ।

আজ সোমবার সকাল সাড়ে ৮টায় নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের অস্থায়ী বেদিতে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেয় সিলেট নজরুল পরিষদ, নজরুল সংগীত শিল্পী পরিষদ (সিলেট বিভাগ), জেলা শিল্পকলা একাডেমী সিলেট, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিলেট জেলা, সিলেট ললিতকলা একাডেমী, গীতবিতান বাংলাদেশ, সুর ও বাণী সিলেট, কথাকলি সিলেট, নৃত্যশৈলী, শ্রুতি সিলেট, ছন্দ নৃত্যালয়, জাসাস সিলেট জেলা, দ্বৈতস্বর সিলেট, সিলেট আর্টস কলেজ ও পাঠশালা সিলেট।ছন্দ নৃত্যালয়ের পরিবেশনায় উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টি উপেক্ষা করে সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও সাহিত্যপ্রেমীরা আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো। সমাপনী ঘোষণা করেন সিলেট নজরুল পরিষদের আহ্বায়ক আমিরুল ইসলাম বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস টুকু।

বক্তারা উল্লেখ করেন, বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার প্রতীক নজরুলের আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। তারা সিলেটে কবির আগমনের শতবর্ষ উদযাপন উপলক্ষে বৃহৎ পরিসরে কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রয়োজন বলেও মত দেন তারা।

আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের কাছে নজরুলের বিদ্রোহী চেতনা, সাম্য ও মানবতার আদর্শ পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদুল আজহার পর দিনব্যাপী নজরুল জন্মোৎসব আয়োজন করা হবে।


কাজী নজরুল ইসলামজন্মজয়ন্তীপুষ্পস্তবক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন