Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

চাঁদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:৫৫
আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

শহরের বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা দলে দলে খেলা দেখতে জড়ো হন- আগামীর সময়

বিশ্বকাপ ফুটবলে নিজেদের শুরুর ম্যাচে গর্জে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আলজেরিয়ার বিপক্ষে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে দলটি।

দলের প্রাণভোমরা লিওনেল মেসি অসাধারণ হ্যাটট্রিক করে একাই নিশ্চিত করেন ৩-০ গোলের জয়। তার দুর্দান্ত খেলায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো চাঁদপুরের ফুটবলপ্রেমীরাও।

আর্জেন্টিনার এই দাপুটে জয় ঘিরে চাঁদপুরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শহরের বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা দলে দলে খেলা দেখতে জড়ো হন। বিশেষ করে চাঁদপুর সরকারি কলেজের অডিটোরিয়ামে হাজারো সমর্থকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলা শুরুর আগ থেকেই সেখানে ছিল উৎসবের আমেজ।

বুধবার ভোর থেকেই কলেজ প্রাঙ্গণের সামনে জড়ো হতে শুরু করেন আর্জেন্টিনা সমর্থকরা। কারও গায়ে প্রিয় দলের জার্সি, কারও হাতে আর্জেন্টিনার পতাকা, আবার কেউ মুখ রাঙিয়েছেন প্রিয় দলের রঙে। তারপর খেলা শুরুর সঙ্গে বাড়তে থাকে উত্তেজনা। প্রতিটি আক্রমণ, প্রতিটি সুযোগ আর মেসির প্রতিটি গোল যেন নতুন করে প্রাণের সঞ্চার করছিল সমর্থকদের মাঝে।

মেসির প্রথম গোলের পরই আনন্দে আত্মহারা হন উপস্থিত দর্শকরা। দ্বিতীয় গোলের পর চারদিকে শোনা যায় করতালি, শিস আর উল্লাসধ্বনি। আর হ্যাটট্রিক পূর্ণ হতেই পুরো অডিটোরিয়াম যেন রূপ নেয় ছোট্ট এক আর্জেন্টিনায়। অনেককে আনন্দে একে অপরকে জড়িয়ে ধরতে, ছবি তুলতে ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তগুলো ছড়িয়ে দিতে দেখা যায়।

বড় পর্দায় খেলা দেখার আয়োজক মার্জুক ঐশ্বর্য বলেন, আর্জেন্টিনা শুধু একটি দল নয়, এটি আমাদের আবেগের জায়গা। প্রথম ম্যাচে মেসির অসাধারণ তিন গোলে আমরা দারুণ খুশি। বিশ্বের অনেক দল ভালো খেলে, তবে আমাদের কাছে সেরা দল আর্জেন্টিনাই। দলের এমন শুরু আমাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে।

আর্জেন্টিনার আরেক সমর্থক মিতু বলেন, প্রিয় দলের খেলা দেখার জন্য রাত থেকেই অপেক্ষায় ছিলাম। কখন সকাল হবে, কখন খেলা শুরু হবে সেটাই ভাবছিলাম। মেসির অসাধারণ পারফরম্যান্সে আমি মুগ্ধ। দলের খেলা দেখে সত্যিই অনেক ভালো লেগেছে। আমরা চাই আর্জেন্টিনা এভাবেই টুর্নামেন্টে এগিয়ে যাক।

সমর্থকদের মতে, টুর্নামেন্টের শুরুতেই এমন দুর্দান্ত পারফরম্যান্স নতুন করে শিরোপা ধরে রাখার আশা আরও জোরালো করেছে। ফুটবলপ্রেমীদের বিশ্বাস, নিজেদের সেরা খেলাটা ধরে রাখতে পারলে বিশ্বচ্যাম্পিয়নদের সামনে আরও বড় সাফল্য অপেক্ষা করছে।

চাঁদপুর২০২৬ ফুটবল বিশ্বকাপআর্জেন্টিনা সমর্থক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সংকটে পাশে নেই বেসরকারি  বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    সংকটে পাশে নেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮

    advertiseadvertise