Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সুনামগঞ্জ সদর হাসপাতালে হামে শিশুর মৃত্যু, কান্না থামছে না মায়ের

সুনামগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৮:২৬
সুনামগঞ্জ সদর হাসপাতালে হামে শিশুর মৃত্যু, কান্না থামছে না মায়ের

মো. আজিজুল হক ও নাজমিন বেগম ও তাদের দুই সন্তান। ছবি: আগামীর সময়

সুনামগঞ্জ সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শামীমা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। শিশুটির বাবা-মার অভিযোগ, হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকা স্বত্বেও সময়মতো তাকে সিলেটে নেওয়ার পরামর্শ দেননি চিকিৎসকরা। এ কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তারা।

জানা গেছে, বিশ্বম্ভরপুর উপজেলার মনিপুরীহাটি গ্রামের বাসিন্দা মো. আজিজুল হক ও নাজমিন বেগমের তৃতীয় সন্তান শামীমা আক্তার। জন্মের পরে টাইফয়েডে আক্রান্ত হয়ে শারীরিক সমস্যা দেখা দেয় তার। পরে কয়েক দফায় সিলেট চিকিৎসা করান তারা, এতে হামের দুইটি টিকা দেওয়া হয়নি তাকে। কয়েকদিন আগে পাতলা পায়খানাজনিত সমস্যায় আক্রান্ত হলে শামীমাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তার শরীরে রাশ দেখা দিলে চিকিৎসকরা তাকে হাম আক্রান্ত বলে সন্দেহ করেন।

পরিবারের অভিযোগ, কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলেও উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পরামর্শ দেননি চিকিৎসকরা।

শিশুটির মা নাজমিন বেগম অভিযোগ করে বলেছেন, আমার বাচ্চা টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে হাটতে ও কথা বলতে সমস্যা দেখা দেওয়ার পর সিলেট চিকিৎসা করিয়েছি। এতে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা খরচ হয়েছে। এখনও যদি চিকিৎসকরা বলতো তারা পারবে না, আইসিইউ নেই তাহলে আমরা সিলেট নিয়ে যেতাম। বৃহস্পতিবার সন্ধ্যায় অবস্থা খারাপ হওয়ার পর তারা বলেছে সিলেট নিতে। এর কিছুক্ষণ পরেই বাচ্চা মারা গেছে। আমি তখনও বুঝিনি আমার বাচ্চার নিশ্বাস থেমে গেছে। তারপরে তারা খাতায় বন্ড সই নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

শিশুর বাবা মো. আজিজুল হক একজন বালু-পাথর শ্রমিক। তার ভাষ্য, আমার মেয়ে মারা যাওয়ার এক ঘণ্টা ২০ মিনিট আগে তারা সিলেট নিয়ে যেতে বলেছে। সাধারণ অক্সিজেনে শ্বাসকষ্ট থেকেই যায়। জেলার সবচেয়ে বড় হাসপাতাল হওয়ার সত্ত্বেও আইসিইউ সুবিধা নেই। আমি চাই দ্রুত আইসিইউ সুবিধা চালু হোক, আমার মেয়ের মতো পরিণতি আর কোনো শিশুর যেন না হয়।

তবে অভিযোগের বিষয় সত্য নয় বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, রোগীর অবস্থা অনুযায়ী সিলেট রেফার করা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান বলেছেন, আমরা রোগী খারাপ হয়ে গেলে সিলেট রেফার করে দেই। আইসিইউ চালু করা গেলে প্রয়োজনমতো রোগীদের সেবা দিতে পারব।

সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বলেছেন, সিলেটে সুনামগঞ্জে বিভিন্ন উপজেলার এখন পর্যন্ত ১৭ জন শিশু মারা গেছে। এরমধ্যে একশিশু হামে মৃত্যু হলেও অন্যগুলো নিশ্চিত নয়।

সুনামগঞ্জ সদর হাসপাতালে এখন পর্যন্ত ৪৯৫ জন সন্দেহজনক হামে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এখনও চিকিৎসাধীন রয়েছেন ৮৯ শিশু।

টাইফয়েডহামশিশুর মৃত্যুসুনামগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি