Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গ্যাস সংকট ও সঞ্চালন লাইনের ত্রুটি, মাধবপুরে তীব্র বিদ্যুৎ সংকট

জামাল মো. আবু নাছের, মাধবপুর
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৭:৫৯
গ্যাস সংকট ও সঞ্চালন লাইনের ত্রুটি, মাধবপুরে তীব্র বিদ্যুৎ সংকট

ছবি: আগামীর সময়

গ্যাসের সংকট এবং বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলাজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। গতকাল শুক্রবার গভীর রাত থেকে ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া ও দীর্ঘ সময় লোডশেডিংয়ে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। প্রচণ্ড গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে এতে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ইউছুব আলী জানান, গত রাত ১২টা ১০ মিনিটে ভুলতা গ্রিডের কাছে ভুলতা-নরসিংদী ১৩২ কেভি সঞ্চালন লাইনের ওয়াই ফেজের কন্ডাক্টর ছিঁড়ে যায়। ফলে নরসিংদী গ্রিডে বিকল্পভাবে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে শাহজীবাজার গ্রিড থেকে মাত্র ৪০ থেকে ৫০ শতাংশ লোড পাওয়া যাচ্ছে। ক্ষতিগ্রস্ত পাঁচটি স্প্যান পরিবর্তনের কাজ শুরু হবে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।

বাংলাদেশ হার্ডলাইন গ্রুপের উপব্যবস্থাপক হাফিজুর রহমান বললেন, গত রাত থেকেই গ্যাসের চাপ কম রয়েছে। ফলে গ্রাহকরা স্বাভাবিকভাবে গ্যাস পাচ্ছেন না। গ্যাস সংকটের পাশাপাশি তীব্র লোডশেডিং মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল বাবা-মার

২৫ জুলাই ২০২৬

শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক সুনীল দাস জানান, গ্যাস সংকটের কারণে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বন্ধ রয়েছে। বর্তমানে ৬০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র থেকে মাত্র ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

তিনি বলেন, মহেশখালীর একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দেশে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, মহেশখালীর একটি ভাসমান টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের মতো হবিগঞ্জ এলাকাতেও গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে প্রভাব পড়েছে।

দাসপাড়া গ্রামের বাসিন্দা মইন উদ্দিন মনির বললেন, বিদ্যুতের যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ। ঘরে থাকা অসুস্থ রোগীরা চরম দুর্বিষহ জীবন পার করছেন।

কালিকাপুর গ্রামের বাসিন্দা সাইফুর রহমান রাসেলের মতে, গত রাত থেকে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কখন বিদ্যুৎ আসে, আবার কখন চলে যায়—তার কোনো ঠিক নেই।

এদিকে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া জোনাল কার্যালয় থেকে মাইকিং করে গ্রাহকদের জানানো হচ্ছে, সঞ্চালন লাইনের ত্রুটি মেরামতের কাজ চলছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও দুই থেকে একদিন সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

মাধবপুরবিদ্যুৎ সংকটগ্যাস সংকট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    advertiseadvertise